রাবিতে ছাত্রদল নেতাকে বহিরাগত দিয়ে পেটালেন কর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাওন নামে ছাত্রদলের এক নেতাকে বহিরাগত দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। রোববার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী শাওন গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। অভিযোগ ওঠা কর্মীর নাম আকাশ। তিনিও একই ডিসিপ্লিনের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। প্রক্টর দপ্তরে সিসি ফুটেজে দেখা গেছে, শাওন বাইক নিয়ে চারুকলা অভিমুখে যাওয়ার পথে তাকে আটকান আকাশসহ কয়েকজন। তারপর হঠাৎই তাকে কিল-ঘুষি মেরে বাইক থেকে ফেলে দেওয়া হয়।   শাওনের অভিযোগ, তিনি মোটরসাইকেলে যাওয়ার সময় হঠাৎ হামলা করা হয়। মারধরে তার হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিচার চান তিনি।   মারধরের কারণ হিসেবে তিনি বলেন, প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর একদিন আকাশ চারুকলা মঞ্চে সিগারেট খাচ্ছিলেন। সিনিয়ররা আগে থেকেই সেখানে বসেছিলেন। আকাশ সিনিয়র আপুদের অন্যত্র চলে যেতে বলেন। তখন শাওন তাকে বিষয়টি নিয়ে কথা বলেন। এছাড়াও আকাশ বিভিন্ন ঝামেলায় জড়িয়ে শাওনের নাম ভাঙিয়ে চলার অভিযোগ তোলেন এ নেতা। বিশ্ববিদ্যালয়ে

রাবিতে ছাত্রদল নেতাকে বহিরাগত দিয়ে পেটালেন কর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাওন নামে ছাত্রদলের এক নেতাকে বহিরাগত দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। রোববার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শাওন গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। অভিযোগ ওঠা কর্মীর নাম আকাশ। তিনিও একই ডিসিপ্লিনের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।

প্রক্টর দপ্তরে সিসি ফুটেজে দেখা গেছে, শাওন বাইক নিয়ে চারুকলা অভিমুখে যাওয়ার পথে তাকে আটকান আকাশসহ কয়েকজন। তারপর হঠাৎই তাকে কিল-ঘুষি মেরে বাইক থেকে ফেলে দেওয়া হয়।  

শাওনের অভিযোগ, তিনি মোটরসাইকেলে যাওয়ার সময় হঠাৎ হামলা করা হয়। মারধরে তার হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিচার চান তিনি।  

মারধরের কারণ হিসেবে তিনি বলেন, প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর একদিন আকাশ চারুকলা মঞ্চে সিগারেট খাচ্ছিলেন। সিনিয়ররা আগে থেকেই সেখানে বসেছিলেন। আকাশ সিনিয়র আপুদের অন্যত্র চলে যেতে বলেন। তখন শাওন তাকে বিষয়টি নিয়ে কথা বলেন। এছাড়াও আকাশ বিভিন্ন ঝামেলায় জড়িয়ে শাওনের নাম ভাঙিয়ে চলার অভিযোগ তোলেন এ নেতা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, দুজনই ক্যাম্পাসের শিক্ষার্থী। পূর্ব ঘটনার জেরে একজন কিছু বহিরাগত এনে অন্যজনকে মেরেছে। ঘটনাস্থলেই এক বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল টিম। এ ঘটনার অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow