রাবিতে প্রথমবারের মতো ‘এক্সিকিউটিভ ফারসি ভাষা কোর্স’ চালু
প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে ছয় মাসব্যাপী ‘এক্সিকিউটিভ ফারসি ভাষা কোর্স’ চালু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের তৃতীয় তলায় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতির কক্ষে অধ্যাপক তাহমিনা বেগম কোর্সটির উদ্বোধন করেন। কোর্সটি পরিচালনা করবেন ইরানি ভিজিটিং অধ্যাপক ইসমাইল সাদেকী, অধ্যাপক মো. কামাল উদ্দিন ও অধ্যাপক মো. আতাউল্যাহ। প্রতি শুক্র ও শনিবার কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্সে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, আরবি বিভাগের সিনিয়র অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. মো. নিজাম উদ্দিন, বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক সফিকুন্নবী সামাদী, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. হারুন-অর-রশীদ। এসআর/এএসএম
প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে ছয় মাসব্যাপী ‘এক্সিকিউটিভ ফারসি ভাষা কোর্স’ চালু হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের তৃতীয় তলায় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতির কক্ষে অধ্যাপক তাহমিনা বেগম কোর্সটির উদ্বোধন করেন।
কোর্সটি পরিচালনা করবেন ইরানি ভিজিটিং অধ্যাপক ইসমাইল সাদেকী, অধ্যাপক মো. কামাল উদ্দিন ও অধ্যাপক মো. আতাউল্যাহ। প্রতি শুক্র ও শনিবার কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে।
কোর্সে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, আরবি বিভাগের সিনিয়র অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. মো. নিজাম উদ্দিন, বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক সফিকুন্নবী সামাদী, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. হারুন-অর-রশীদ।
এসআর/এএসএম
What's Your Reaction?