রাবির আইসিটি সেন্টারের নতুন পরিচালক হাসনাত কবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান আইসিটি সেন্টারের পরিচালক ছাইফুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. হাসনাত কবীর। রোববার (৯ আগস্ট) কর্তৃপক্ষের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতেখারুল আলম মাসউদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন পরিচালকের নিয়োগ সোমবার (১০ আগস্ট) থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি প্রতিমাসে ছয় হাজার টাকা সম্মানী পাবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এসআর/এএসএম

রাবির আইসিটি সেন্টারের নতুন পরিচালক হাসনাত কবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান আইসিটি সেন্টারের পরিচালক ছাইফুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. হাসনাত কবীর।

রোববার (৯ আগস্ট) কর্তৃপক্ষের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতেখারুল আলম মাসউদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন পরিচালকের নিয়োগ সোমবার (১০ আগস্ট) থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি প্রতিমাসে ছয় হাজার টাকা সম্মানী পাবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow