রামপালে পৌঁছে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত শেখ ফরিদুল ইসলাম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা রামপালে পৌঁছে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা থেকে রামপালে পৌঁছালে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ব্যক্তিগতভাবে খোঁজখবর নেন। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলের কেউ প্রতিহিংসামূলক আচরণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসী তাঁকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তাদের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে ইতিবাচক ও গঠনমূলক কাজ করবেন। পরে তিনি বাগেরহাট জেলার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা রামপালে পৌঁছে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা থেকে রামপালে পৌঁছালে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ব্যক্তিগতভাবে খোঁজখবর নেন।
এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলের কেউ প্রতিহিংসামূলক আচরণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসী তাঁকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তাদের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে ইতিবাচক ও গঠনমূলক কাজ করবেন।
পরে তিনি বাগেরহাট জেলার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন।
What's Your Reaction?