‘রামায়ণ’, ৪ মিনিটের ট্রেলারে রণবীর-যশের বাজিমাত

পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ: পার্ট–১’–এর নতুন ট্রেলার অবশেষে প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে মুক্তি পাওয়া ৪ মিনিট ১০ সেকেন্ডের এই ট্রেলারে প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে দেখা গেছে রণবীর কাপুরের রাম, সাই পল্লবীর সীতা, রবি দুবের লক্ষ্মণ এবং যশের রাবণকে। তবে ট্রেলার ঘিরে যেমন প্রশংসা হয়েছে, তেমনি উঠেছে নানা সমালোচনাও। ট্রেলারের শুরুতেই দেখা যায় রাবণের শক্তিশালী আবির্ভাব। বিশাল এক প্রাসাদের দরজা ভেঙে নিজের ক্ষমতার ঘোষণা দেন তিনি। এরপর গল্প এগিয়ে যায় অযোধ্যার রাজা দশরথের পুত্র রামের জন্ম ও তাঁর বেড়ে ওঠার দিকে। বিষ্ণুর অবতার হিসেবে রামের আবির্ভাব, লক্ষ্মণকে সঙ্গে নিয়ে অসুরবধ এবং প্রজাদের রক্ষার নানা দৃশ্য স্থান পেয়েছে ট্রেলারে। ট্রেলারে দেখা যায় লারা দত্ত অভিনীত কৈকেয়ীর চরিত্রও। তাঁর কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় রাম ১৪ বছরের বনবাসে যান এবং সীতা স্বামীর সঙ্গী হন। একই সঙ্গে অযোধ্যা ও লঙ্কার জাঁকজমকপূর্ণ রাজকীয় পরিবেশ, বিশাল সেট এবং চমকপ্রদ প্রোডাকশন ডিজাইন দর্শকের নজর কাড়ে। এর আগে প্রকাশিত ঝলকে অতিরিক্ত ভিএফএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহ

‘রামায়ণ’, ৪ মিনিটের ট্রেলারে রণবীর-যশের বাজিমাত

পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ: পার্ট–১’–এর নতুন ট্রেলার অবশেষে প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে মুক্তি পাওয়া ৪ মিনিট ১০ সেকেন্ডের এই ট্রেলারে প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে দেখা গেছে রণবীর কাপুরের রাম, সাই পল্লবীর সীতা, রবি দুবের লক্ষ্মণ এবং যশের রাবণকে। তবে ট্রেলার ঘিরে যেমন প্রশংসা হয়েছে, তেমনি উঠেছে নানা সমালোচনাও।

ট্রেলারের শুরুতেই দেখা যায় রাবণের শক্তিশালী আবির্ভাব। বিশাল এক প্রাসাদের দরজা ভেঙে নিজের ক্ষমতার ঘোষণা দেন তিনি। এরপর গল্প এগিয়ে যায় অযোধ্যার রাজা দশরথের পুত্র রামের জন্ম ও তাঁর বেড়ে ওঠার দিকে। বিষ্ণুর অবতার হিসেবে রামের আবির্ভাব, লক্ষ্মণকে সঙ্গে নিয়ে অসুরবধ এবং প্রজাদের রক্ষার নানা দৃশ্য স্থান পেয়েছে ট্রেলারে।

ট্রেলারে দেখা যায় লারা দত্ত অভিনীত কৈকেয়ীর চরিত্রও। তাঁর কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় রাম ১৪ বছরের বনবাসে যান এবং সীতা স্বামীর সঙ্গী হন। একই সঙ্গে অযোধ্যা ও লঙ্কার জাঁকজমকপূর্ণ রাজকীয় পরিবেশ, বিশাল সেট এবং চমকপ্রদ প্রোডাকশন ডিজাইন দর্শকের নজর কাড়ে।

এর আগে প্রকাশিত ঝলকে অতিরিক্ত ভিএফএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সমালোচনা হয়েছিল। নতুন ট্রেলারে সেই ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রিত বলে মনে করছেন অনেক দর্শক। বিশেষ করে দৃশ্য নির্মাণ, রঙের ব্যবহার, হাতির উপস্থিতি এবং আবহ সঙ্গীত প্রশংসা কুড়িয়েছে।

তবে সমালোচনাও কম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেছেন, প্রায় ৪ হাজার কোটি টাকার বাজেটের চলচ্চিত্র হিসেবে ট্রেলারটি প্রত্যাশার পুরোটা পূরণ করতে পারেনি। কারও মতে, কিছু দৃশ্যে এখনও গ্রিন স্ক্রিনের ব্যবহার স্পষ্ট। আবার রণবীর কাপুরের সংলাপ বলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও অন্য একটি অংশের দর্শকের মতে, শান্ত, সংযত ও মর্যাদাপূর্ণ রামের চরিত্রটি যথাযথভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি।

অন্যদিকে, যশের রাবণ দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। তাঁর উপস্থিতি, ব্যক্তিত্ব এবং পর্দায় শক্তিশালী উপস্থাপনাকে ট্রেলারের অন্যতম আকর্ষণ হিসেবে দেখছেন অনেকেই।

সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সনি দেওলের অনুপস্থিতি নিয়ে। হনুমানের চরিত্রে অভিনয় করলেও প্রায় চার মিনিটের ট্রেলারে তাঁর কোনো উপস্থিতি নেই। অনেকের ধারণা, দ্বিতীয় পর্বের চমক হিসেবে চরিত্রটিকে গোপন রেখেছেন নির্মাতারা। তবে সনি দেওলের ভক্তদের একাংশ এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন।

চলচ্চিত্রটির সংগীতে একসঙ্গে কাজ করেছেন অস্কারজয়ী এ আর রহমান ও হ্যান্স জিমার। ভিএফএক্সের দায়িত্বে রয়েছে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এরই মধ্যে ছবির দুই পর্বের সংগীতস্বত্ব রেকর্ড ৭৫ কোটি টাকায় কিনেছে টি-সিরিজ।

উল্লেখ্য, গত ১৮ জুলাই নয়াদিল্লিতে আয়োজিত ‘প্রথম সংকল্প’ অনুষ্ঠানে সীমিত পরিসরে ট্রেলার প্রদর্শন করা হলেও এর কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে যায়। পরে সান দিয়েগো কমিক-কনেও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই প্রকাশের পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে ৩০ জুলাই ট্রেলারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।

‘রামায়ণ: পার্ট–১’ আগামী ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর দ্বিতীয় পর্ব মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow