রামিসা হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কার্যক্রম পরিচালনার জন্য ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। শনিবার (২৩ মে) জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লবী থানার মামলা নং-৩৫, তারিখ ২০ মার্চ ২০২৬— যা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২০১ ধারায় বিচারাধীন রয়েছে। ওই মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার স্বার্থে আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮\' এর ৪৯২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে। আরও পড়ুনরামিসাকে ধর্ষণের ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে  ডেপুটি সলিসিটর (জিপি-পিপি) মো. রফিকুল ইসলামের সই করা আদেশে উল্লেখ করা হয়, প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যা

রামিসা হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কার্যক্রম পরিচালনার জন্য ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

শনিবার (২৩ মে) জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লবী থানার মামলা নং-৩৫, তারিখ ২০ মার্চ ২০২৬— যা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২০১ ধারায় বিচারাধীন রয়েছে। ওই মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার স্বার্থে আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮' এর ৪৯২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
রামিসাকে ধর্ষণের ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি 
এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে 

ডেপুটি সলিসিটর (জিপি-পিপি) মো. রফিকুল ইসলামের সই করা আদেশে উল্লেখ করা হয়, প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট, মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারকসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

রাজধানীর পল্লবী এলাকার মিরপুর-১১ নম্বরে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত ১৯ মে সকালে নিজ বাসা থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানার কক্ষের সামনে শিশুটির জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় রামিসাকে উদ্ধার করা হয়।

ঘটনার পর পুলিশ প্রযুক্তিগত সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে। মামলার তদন্ত সংশ্লিষ্টরা আদালতকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে আদালত সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন এবং স্বপ্নাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমডিএএ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow