রামিসা হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা, চাইলেন ন্যায়বিচার

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনেই আদালতে সাক্ষ্য দিয়েছেন শিশু রামিসার বাবা হান্নান মোল্লা। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় শুনানির শুরুতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আসামিদের উপস্থিতিতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য দেওয়ার সময় মেয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত ন্যায়বিচার দাবি করেন শোকার্ত বাবা। এদিকে, শুনানির শুরুতে কঠোর পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে মামলার দুই আসামিকে আদালতের এজলাসে হাজির করা হয়। এর আগে, সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি সম্পন্ন হয়।রামিসা আক্তার হত্যা মামলার এক আসামিকে আদালতে হাজির করা হচ্ছে, ছবি: জাগো নিউজ আদালত সূত্রে জানা যায়, প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারকে উপস্থিত করে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে পাঠিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য ২ জুন তারিখ ধার্য করেন। মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠনের শ

রামিসা হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা, চাইলেন ন্যায়বিচার

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনেই আদালতে সাক্ষ্য দিয়েছেন শিশু রামিসার বাবা হান্নান মোল্লা।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় শুনানির শুরুতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আসামিদের উপস্থিতিতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য দেওয়ার সময় মেয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত ন্যায়বিচার দাবি করেন শোকার্ত বাবা।

এদিকে, শুনানির শুরুতে কঠোর পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে মামলার দুই আসামিকে আদালতের এজলাসে হাজির করা হয়। এর আগে, সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি সম্পন্ন হয়।রামিসা আক্তার হত্যা মামলার এক আসামিকে আদালতে হাজির করা হচ্ছে, ছবি: জাগো নিউজ

আদালত সূত্রে জানা যায়, প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারকে উপস্থিত করে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে পাঠিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য ২ জুন তারিখ ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছিলেন। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়।

আজ সাক্ষ্যগ্রহণ শুরুর মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তা ও অন্যান্য সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে বিচারিক কার্যক্রম আরও একধাপ এগিয়ে যাবে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা এ পর্যায়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমডিএএ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow