রামিসা হত্যার বিচারের দাবিতে আন্দোলন, মাগরিবে রাজপথেই সিজদা (ভিডিও)
শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর কালশির প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীরা। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নেন। এরপর তারা সড়কের মধ্যেই মাগরিবের নামাজ আদায় করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের পর থেকেই কালশি এলাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা রামিসা হত্যার বিচার দাবি করে সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এরপর সড়কের মধ্যেই তারা মাগরিবের নামাজ আদায় করেন।
এর আগে শিশু রামিসা হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘রামিসা হত্যার বিচার চাই’ দাবিতে সরব হয়েছেন অনেকে।
আন্দোলনকারীরা জানান, দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।