রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জি-৭ভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। এসব আলোচনায় যুদ্ধ অবসানের সম্ভাব্য পথ এবং ইউক্রেনকে সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।  তিনি আরও বলেন, জি-৭ নেতারা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং রাশিয়ার ওপর চাপ বাড়াতে তেল ও গ্যাস খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। খবর আল জাজিরার।  জেলেনস্কি জানান, জি-৭ দেশগুলোর কাছ থেকে তিনি ক্ষেপণাস্ত্র ও সেগুলো উৎপাদনের লাইসেন্স পেতে যাচ্ছেন।    তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়ন করা। রাশিয়াকে বুঝতে হবে যে তাদের এই যুদ্ধ কখনোই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হবে না।’ এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধ বন্ধে আমি যা কিছু সম্ভব, তা-ই করার চেষ্টা করব। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবার গত ২৪ ঘণ্টায় মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসময় রুশ রাজধানী ও

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি   
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জি-৭ভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। এসব আলোচনায় যুদ্ধ অবসানের সম্ভাব্য পথ এবং ইউক্রেনকে সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।  তিনি আরও বলেন, জি-৭ নেতারা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং রাশিয়ার ওপর চাপ বাড়াতে তেল ও গ্যাস খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। খবর আল জাজিরার।  জেলেনস্কি জানান, জি-৭ দেশগুলোর কাছ থেকে তিনি ক্ষেপণাস্ত্র ও সেগুলো উৎপাদনের লাইসেন্স পেতে যাচ্ছেন।    তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়ন করা। রাশিয়াকে বুঝতে হবে যে তাদের এই যুদ্ধ কখনোই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হবে না।’ এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধ বন্ধে আমি যা কিছু সম্ভব, তা-ই করার চেষ্টা করব। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবার গত ২৪ ঘণ্টায় মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসময় রুশ রাজধানী ও এর আশপাশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ২০০ ড্রোন আঘাত হেনেছে বলে জানা যায়। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় প্রায় এক হাজার ইউক্রেনীয় ড্রোন এবং ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের একটি তেল সংরক্ষণাগারে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow