রাশিয়ার পর এবার চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পর এবার চীন সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একটি কূটনৈতিক প্রতিনিধিদল নিয়ে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। খবর আল জাজিরার। ইতিমধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিংয়ে বৈঠকে বসেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তাদের আলোচনা করার কথা রয়েছে। এর আগে গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের পরপরই এবার বেইজিং সফরে এলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

রাশিয়ার পর এবার চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পর এবার চীন সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একটি কূটনৈতিক প্রতিনিধিদল নিয়ে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। খবর আল জাজিরার।

ইতিমধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিংয়ে বৈঠকে বসেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তাদের আলোচনা করার কথা রয়েছে।

এর আগে গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন।

রাশিয়া সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের পরপরই এবার বেইজিং সফরে এলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow