রাশিয়ার লিগে ডিগবাজি থ্রো-ইনে গোলের অবিশ্বাস্য ঘটনা
থ্রো-ইন থেকে গোল দেখে অভ্যস্ত ফুটবল ভক্তরা। অহরহই ঘটে এমন গোলের ঘটনা। তবে এমন অদ্ভুত ডিগবাজি থ্রো-ইন আবার সেটা থেকে গোলের ঘটনা আর দেখা গেছে কিনা বলা মুশকিল। রাশিয়ার দ্বিতীয় বিভাগের লিগে অদ্ভুত এক থো-ইন দেখা গেছে। স্পার্টাক কস্ট্রমার সেন্টার ব্যাক নাদের মোহাম্মাদি এই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন। তার নেওয়া ফ্লিপ থ্রো-ইন থেকেই আসে দারুণ এক গোল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঠের সীমানার বাইরে গিয়ে শরীর উল্টে দুর্দান্ত কৌশলে বল ছুড়ে দেন মোহাম্মাদি। আর সেই বলই প্রতিপক্ষের জালে গিয়ে জড়ায়। ম্যাচে তলানিতে থাকা এফসি এসকেএ-এনার্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে স্পার্টাক কস্ট্রমা। এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। তবে মোহাম্মাদির এই কৌশল এবারই প্রথম নয়। এর আগেও তিনি ফ্লিপ থ্রো-ইন নিয়েছেন। সেবার অবশ্য সেই থ্রো-ইন থেকে গোল আসেনি। আইএন
থ্রো-ইন থেকে গোল দেখে অভ্যস্ত ফুটবল ভক্তরা। অহরহই ঘটে এমন গোলের ঘটনা। তবে এমন অদ্ভুত ডিগবাজি থ্রো-ইন আবার সেটা থেকে গোলের ঘটনা আর দেখা গেছে কিনা বলা মুশকিল।
রাশিয়ার দ্বিতীয় বিভাগের লিগে অদ্ভুত এক থো-ইন দেখা গেছে। স্পার্টাক কস্ট্রমার সেন্টার ব্যাক নাদের মোহাম্মাদি এই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন। তার নেওয়া ফ্লিপ থ্রো-ইন থেকেই আসে দারুণ এক গোল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঠের সীমানার বাইরে গিয়ে শরীর উল্টে দুর্দান্ত কৌশলে বল ছুড়ে দেন মোহাম্মাদি। আর সেই বলই প্রতিপক্ষের জালে গিয়ে জড়ায়।
ম্যাচে তলানিতে থাকা এফসি এসকেএ-এনার্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে স্পার্টাক কস্ট্রমা। এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।
তবে মোহাম্মাদির এই কৌশল এবারই প্রথম নয়। এর আগেও তিনি ফ্লিপ থ্রো-ইন নিয়েছেন। সেবার অবশ্য সেই থ্রো-ইন থেকে গোল আসেনি।
আইএন
What's Your Reaction?