রাশেদ খানের বাড়িতে হামলা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রধান অভিযুক্ত মনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে শহরের কদমতলা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে হামলার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঢাকা থেকে যশোর এসে রাশেদের বাড়িতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। আটক মনা যশোর শহরতলির খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। তবে হামলার সঙ্গে জড়িত মনার ছেলে ইমন ও মেয়ে জুলিসহ অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আসামিরা অতর্কিতে ছাত্রনেতা রাশেদ খানের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। রাশেদের পরিবার এর প্রতিবাদ করলে আসামিরা তাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। একপর্যায়ে তারা বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং পাশে থাকা রাশেদের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। হামলায় ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি ভাঙচুর
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রধান অভিযুক্ত মনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে শহরের কদমতলা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে হামলার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঢাকা থেকে যশোর এসে রাশেদের বাড়িতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
আটক মনা যশোর শহরতলির খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। তবে হামলার সঙ্গে জড়িত মনার ছেলে ইমন ও মেয়ে জুলিসহ অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আসামিরা অতর্কিতে ছাত্রনেতা রাশেদ খানের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। রাশেদের পরিবার এর প্রতিবাদ করলে আসামিরা তাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। একপর্যায়ে তারা বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং পাশে থাকা রাশেদের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। হামলায় ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এই হামলার ঘটনায় ভুক্তভোগী ছাত্রনেতা রাশেদ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। মামলায় মনা, তার ছেলে ইমন ও মেয়ে জুলি খাতুনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযানে নেমে প্রধান আসামি মনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, ঘটনার প্রধান অভিযুক্তকে ইতোমধ্যে আটক করা হয়েছে। মামলার অন্য আসামি ইমন ও জুলিসহ বাকিদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
What's Your Reaction?