রাষ্ট্র বাঁচাতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম : নবী উল্লাহ

ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীউল্লাহ নবী বলেছেন, রাষ্ট্র বাঁচাতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। রোববার (১৫ মার্চ) বিকেলে সিটি করপোরেশন কাঁচা বাজার মার্কেট, যাত্রাবাড়ী আড়ত মালিক সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  নবী উল্লাহ নবী বলেন, যাত্রাবাড়ী আড়ত মালিক সমবায় সমিতির মাধ্যমে অসংখ্য ব্যবসায়ীরা রাজধানীসহ আশপাশের অঞ্চলের পাইকারি কাঁচামাল, মাছ, মাংস ও ফলমূল সরবরাহ করে থাকে। এতে করে এই পাইকারি বাজার থেকে খুচরা পর্যায়ের ক্রেতারা ব্যাবসায়িকভাবে অনেক লাভবান হয়। এতে একদিকে যেমন অর্থনীতির চাকা সচল থাকে, অন্যদিকে সহজেই মানুষের হালাল জীবিকা নির্বাহ হয়। আমাদের সবার উচিত জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা। যাত্রাবাড়ী আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি ব্যবসায়ী হাজী মো. তুহিনুর রহমানের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আলী হোসেনের সঞ্চালনায় এতে ব্যাবসায়িক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন (যাত্রাবাড়ী পাইকারি কাঁচা বাজার মার্কেট) মো. ফেরদৌস হোসেন রনি।

রাষ্ট্র বাঁচাতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম : নবী উল্লাহ

ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীউল্লাহ নবী বলেছেন, রাষ্ট্র বাঁচাতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম।

রোববার (১৫ মার্চ) বিকেলে সিটি করপোরেশন কাঁচা বাজার মার্কেট, যাত্রাবাড়ী আড়ত মালিক সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

নবী উল্লাহ নবী বলেন, যাত্রাবাড়ী আড়ত মালিক সমবায় সমিতির মাধ্যমে অসংখ্য ব্যবসায়ীরা রাজধানীসহ আশপাশের অঞ্চলের পাইকারি কাঁচামাল, মাছ, মাংস ও ফলমূল সরবরাহ করে থাকে। এতে করে এই পাইকারি বাজার থেকে খুচরা পর্যায়ের ক্রেতারা ব্যাবসায়িকভাবে অনেক লাভবান হয়। এতে একদিকে যেমন অর্থনীতির চাকা সচল থাকে, অন্যদিকে সহজেই মানুষের হালাল জীবিকা নির্বাহ হয়। আমাদের সবার উচিত জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা।

যাত্রাবাড়ী আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি ব্যবসায়ী হাজী মো. তুহিনুর রহমানের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আলী হোসেনের সঞ্চালনায় এতে ব্যাবসায়িক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন (যাত্রাবাড়ী পাইকারি কাঁচা বাজার মার্কেট) মো. ফেরদৌস হোসেন রনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow