রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদের ‘Chuppu Must Go’ স্ট্যাটাস ভাইরাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ সজীব । তিনি ইংরেজিতে মাত্র ৩টি শব্দ লেখেন—‘Chuppu Must Go’। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এখানে ‘Chuppu’ শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি ‘চুপ্পু’ নামেই পরিচিত। তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ওয়াক আউট করেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। এদিকে, ১১-দলীয় নির্বাচনী জোটে

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদের ‘Chuppu Must Go’ স্ট্যাটাস ভাইরাল
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ সজীব । তিনি ইংরেজিতে মাত্র ৩টি শব্দ লেখেন—‘Chuppu Must Go’। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এখানে ‘Chuppu’ শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি ‘চুপ্পু’ নামেই পরিচিত। তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ওয়াক আউট করেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। এদিকে, ১১-দলীয় নির্বাচনী জোটের এমপিরা সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ দেখান। সে সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শান্ত করার চেষ্টা করেন। জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো আগে থেকেই সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow