রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

পদে থাকার সময় কোনো রাষ্ট্রপতি আইনের মুখোমুখি হবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। কিন্তু তার আগে-পরে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কথা বলেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, দায়মুক্তির ব্যাপারটি নিয়ে একটু বিভ্রান্তি আছে। বাংলাদেশের একজন মানুষ (রাষ্ট্রপতি) তার পদে থাকার সময়ে কোনো আইনের মুখোমুখি হবেন না। তিনি যখন পদে নেই। সেটা আগে-পরে যদি কোনো রকম মিসকন্ডাক্ট, সেটি এই রাষ্ট্রপতির (সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহা্বুদ্দিন) কথা বলছি না, যে কোনো রাষ্ট্রপতি... সেগুলোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া যাবে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ৩টি আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে—এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত স্বাধীন। সংক্ষুব্ধ মানুষ যেতে পারেন। সবসময় সরকার পক্ষ হয় না

রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

পদে থাকার সময় কোনো রাষ্ট্রপতি আইনের মুখোমুখি হবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। কিন্তু তার আগে-পরে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কথা বলেন।

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, দায়মুক্তির ব্যাপারটি নিয়ে একটু বিভ্রান্তি আছে। বাংলাদেশের একজন মানুষ (রাষ্ট্রপতি) তার পদে থাকার সময়ে কোনো আইনের মুখোমুখি হবেন না। তিনি যখন পদে নেই। সেটা আগে-পরে যদি কোনো রকম মিসকন্ডাক্ট, সেটি এই রাষ্ট্রপতির (সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহা্বুদ্দিন) কথা বলছি না, যে কোনো রাষ্ট্রপতি... সেগুলোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া যাবে।

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ৩টি আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে—এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত স্বাধীন। সংক্ষুব্ধ মানুষ যেতে পারেন। সবসময় সরকার পক্ষ হয় না। সরকার কিছু করছে না। 

প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যাবেন কি না এমন প্রশ্নে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়, পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে সরকারের পর্যায়ে সিদ্ধান্ত আসবে, প্রধানমন্ত্রী যাবেন কি না। গেলে অনেকের সঙ্গে বৈঠক হাওয়ার সুযোগ থাকে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে বলেও জানা নেই।

স্থানীয় সরকার নির্বাচন এ বছরের মধ্যে শুরু করার বিষয়ে সরকারের যে অবস্থান আছে, সেটি এখনো বহাল আছে বলে জানান উপদেষ্টা। এ ছাড়া কক্সবাজারকে সিটি করপোরেশন করার প্রক্রিয়ার কথাও উল্লেখ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow