রাষ্ট্রপতি পদে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি নিয়োগের আহ্বান জামায়াতের
রাষ্ট্রপতি পদে সর্বজনশ্রদ্ধেয়, গ্রহণযোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া সেলের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদ দেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদগুলোর একটি হলেও বর্তমান ব্যবস্থায় এর কার্যকর ভূমিকা সীমিত। আরও পড়ুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার অতীতে দায়িত্ব পালনকারী কয়েকজন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘রাষ্ট্রের সংকটময় সময়ে দায়িত্ব পালনকারী কয়েকজন রাষ্ট্রপতি তাদের শপথ ও সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা রাখতে পারেননি। এমনকি জাতীয় দুর্যোগ ও গণহত্যার মতো ঘটনাতেও প্রত্যাশিত দায়িত্বশীলতা দেখা যায়নি।’ জামায়াতের এই নেতা বলেন, ‘রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যিনি সর্বজনশ্রদ্ধেয়
রাষ্ট্রপতি পদে সর্বজনশ্রদ্ধেয়, গ্রহণযোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলাম।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া সেলের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদ দেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদগুলোর একটি হলেও বর্তমান ব্যবস্থায় এর কার্যকর ভূমিকা সীমিত।
অতীতে দায়িত্ব পালনকারী কয়েকজন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘রাষ্ট্রের সংকটময় সময়ে দায়িত্ব পালনকারী কয়েকজন রাষ্ট্রপতি তাদের শপথ ও সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা রাখতে পারেননি। এমনকি জাতীয় দুর্যোগ ও গণহত্যার মতো ঘটনাতেও প্রত্যাশিত দায়িত্বশীলতা দেখা যায়নি।’
জামায়াতের এই নেতা বলেন, ‘রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যিনি সর্বজনশ্রদ্ধেয়, গ্রহণযোগ্য ও দায়িত্বশীল।’
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল এসব বিষয় বিবেচনায় নিয়েই যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করবে।
প্রসঙ্গত, ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার (২৫ জুলাই) দুপুর ২টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
আহমেদ জামিল/এসআর
What's Your Reaction?

