রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। প্লাটফর্মটি দেশের সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে সংসদ কর্তৃক অভিশংসন করে পদ থেকে অপসারণ ও গণহত্যার সহযোগী হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপিকে দুটি শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তারা জুলাই সনদের শপথ গ্রহণ করেনি। বরং সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ব্যবস্থা করে দিয়েছে।’ ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন, বলে লিখিত বক্তব্যে দাবি করা হয়। সম্প্রতি দেশের একটি জাতীয় পত্রিকাকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রসঙ্গে ফাহিম ফারু

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। প্লাটফর্মটি দেশের সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে সংসদ কর্তৃক অভিশংসন করে পদ থেকে অপসারণ ও গণহত্যার সহযোগী হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপিকে দুটি শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তারা জুলাই সনদের শপথ গ্রহণ করেনি। বরং সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ব্যবস্থা করে দিয়েছে।’

ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন, বলে লিখিত বক্তব্যে দাবি করা হয়।

সম্প্রতি দেশের একটি জাতীয় পত্রিকাকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রসঙ্গে ফাহিম ফারুকী বলেন, ‘২০২৪ সালের অক্টোবরে ‘জুলাই ঐক্য’ বঙ্গভবন ঘেরাও করতে গিয়েছিল। অথচ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে ২০২৫ সালের মে মাসে।’

এছাড়াও, লিখিত বক্তব্যে যারা এখনও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তাদের দ্রুত শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একইসঙ্গে জুলাইয়ের বিভিন্ন সংগঠনকে সক্রিয় ও একীভূত করার লক্ষ্যে আগামী ২৫ মার্চ পর্যন্ত সংগঠন সংগ্রহ কার্যক্রম চালানোর ঘোষণাও দেয় ‘জুলাই ঐক্য’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow