রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় চট্টগ্রাম বন্দরের ১০২ কনটেইনার পণ্য ই-অকশনে তুলল কাস্টমস

চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে অখালাসকৃত ও নিলামযোগ্য ১০২ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। মঙ্গলবার (০২ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির অংশ হিসেবে ২০২৬ সালের জুন মাসে ই-অকশন পদ্ধতিতে মোট ৪৪টি লটে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী ‘ই-অকশন-৬/২০২৬’ এর আওতায় বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইমস্টোন, ফেব্রিক্স, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার এবং গৃহস্থালি সামগ্রীসহ নানা ধরনের পণ্য নিলামে তোলা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসব পণ্যের জন্য কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) নির্ধারণ করা হয়নি। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নিলাম কার্যক্রম পরিচালিত হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধনের মাধ্যমে অনলাইনে বিড করতে পারবেন। পাশাপাশি সরেজমিনে প

রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় চট্টগ্রাম বন্দরের ১০২ কনটেইনার পণ্য ই-অকশনে তুলল কাস্টমস

চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে অখালাসকৃত ও নিলামযোগ্য ১০২ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

মঙ্গলবার (০২ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির অংশ হিসেবে ২০২৬ সালের জুন মাসে ই-অকশন পদ্ধতিতে মোট ৪৪টি লটে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআরের বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী ‘ই-অকশন-৬/২০২৬’ এর আওতায় বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইমস্টোন, ফেব্রিক্স, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার এবং গৃহস্থালি সামগ্রীসহ নানা ধরনের পণ্য নিলামে তোলা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসব পণ্যের জন্য কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) নির্ধারণ করা হয়নি। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নিলাম কার্যক্রম পরিচালিত হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধনের মাধ্যমে অনলাইনে বিড করতে পারবেন। পাশাপাশি সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগও থাকবে। অনলাইন আবেদন ছাড়াও জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।

সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪-এর প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে পণ্য খালাসের অনুমতি দেওয়া হবে।

আগামী ১৮ জুন সকাল ১১টায় ‘ই-অকশন-৬/২০২৬’-এর দরপত্র বাক্স খোলা হবে।

এনবিআর জানায়, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনে এ ধরনের নিলাম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow