রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় ৫৮ জনকে প্রশিক্ষণ দিলো বিএনএসিডব্লিউসি
রাসায়নিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জনবলের দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ৫৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) আয়োজিত ব্যাসিক অ্যাসিসটেন্স অ্যান্ড প্রোটেকশন কোর্স ফর রেসপন্ডারস (বিএপিসিওআর-৩) শীর্ষক এ প্রশিক্ষণ ৯ থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হয়। আরও পড়ুন ‘র’ প্রধানের সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) সম্পর্কিত বাংলাদেশের আইন ও বিধিমালা, কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট শনাক্তকরণ, উদ্ধার সরঞ্জামের ব্যবহার, ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই), রাসায়নিক দুর্যোগ বা দুর্ঘটনায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার কৌশল এবং হতাহতদের চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্
রাসায়নিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জনবলের দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ৫৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) আয়োজিত ব্যাসিক অ্যাসিসটেন্স অ্যান্ড প্রোটেকশন কোর্স ফর রেসপন্ডারস (বিএপিসিওআর-৩) শীর্ষক এ প্রশিক্ষণ ৯ থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) সম্পর্কিত বাংলাদেশের আইন ও বিধিমালা, কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট শনাক্তকরণ, উদ্ধার সরঞ্জামের ব্যবহার, ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই), রাসায়নিক দুর্যোগ বা দুর্ঘটনায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার কৌশল এবং হতাহতদের চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সদস্য সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. মনির উদ্দীন মল্লিক।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫৮ জনের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
টিটি/এএমএ
What's Your Reaction?
