রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম তৈরি, জরিমানা-পণ্য ধ্বংস

শেরপুরের নকলা উপজেলায় ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মো. নাঈম ইসলাম/কেএইচকে/জেআইএম

রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম তৈরি, জরিমানা-পণ্য ধ্বংস

শেরপুরের নকলা উপজেলায় ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow