রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মফজল আহমদ চৌধুরী (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফজল আহমদ চৌধুরী ধলই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাদী চৌধুরী বাড়ির বাসিন্দা এবং তোফায়েল আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ধলই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দীন বলেন, কাটিরহাট বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এমআরএএইচ/এমআরএম

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মফজল আহমদ চৌধুরী (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফজল আহমদ চৌধুরী ধলই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাদী চৌধুরী বাড়ির বাসিন্দা এবং তোফায়েল আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ধলই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দীন বলেন, কাটিরহাট বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow