রাস্তায় তীব্র যানজট, হেঁটে কেন্দ্রে এলেন অনেক পরীক্ষার্থী

  এসএসসি পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে আসেন পরীক্ষার্থীরা। এবার সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্র প্রবেশের সুযোগ দেওয়া হয়। তবে সকাল থেকেই রাস্তায় দীর্ঘ যানজট হওয়ায় অনেক পরীক্ষার্থী গাড়ি ছেড়ে পায়ে হেঁটে কেন্দ্রে প্রবেশ করেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ সরেজমিনে দেখা যায়, পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষণ বাকি থাকায় অনেকেই পায়ে হেঁটে কেন্দ্রে আসেন। অনেকে আবার অভিভাবককে গাড়িতে রেখেই আগে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করেন। কেন্দ্রের সামনে মাইকিংয়ের মাধ্যমে বারবার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, পরীক্ষার্থীরা যেন নির্ধারিত কক্ষে গিয়ে অবস্থান করে এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বিশেষ করে মোবাইল ফোন বা স্মার্টওয়াচ কেন্দ্রে না আনেন। অভিভাবকদের প্রতিও বিশেষ অনুরোধ জানিয়ে মাইকিংয়ে বলা হয়, সন্তানকে কেন্দ্রে পৌঁছে দিয়ে গেটের সামনে ভিড় না করতে এবং দ্রুত স্থান ত্যাগ করতে। গেটের সামনে কোনো ধরনের জটলা বা বিশৃঙ্খলা না করার আহ্বান জানানো হয়। ঢাকা মহানগর ট্রাফিক বিভ

রাস্তায় তীব্র যানজট, হেঁটে কেন্দ্রে এলেন অনেক পরীক্ষার্থী

 

এসএসসি পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে আসেন পরীক্ষার্থীরা। এবার সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্র প্রবেশের সুযোগ দেওয়া হয়। তবে সকাল থেকেই রাস্তায় দীর্ঘ যানজট হওয়ায় অনেক পরীক্ষার্থী গাড়ি ছেড়ে পায়ে হেঁটে কেন্দ্রে প্রবেশ করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ সরেজমিনে দেখা যায়, পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষণ বাকি থাকায় অনেকেই পায়ে হেঁটে কেন্দ্রে আসেন।

অনেকে আবার অভিভাবককে গাড়িতে রেখেই আগে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করেন।

কেন্দ্রের সামনে মাইকিংয়ের মাধ্যমে বারবার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়, পরীক্ষার্থীরা যেন নির্ধারিত কক্ষে গিয়ে অবস্থান করে এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বিশেষ করে মোবাইল ফোন বা স্মার্টওয়াচ কেন্দ্রে না আনেন।

অভিভাবকদের প্রতিও বিশেষ অনুরোধ জানিয়ে মাইকিংয়ে বলা হয়, সন্তানকে কেন্দ্রে পৌঁছে দিয়ে গেটের সামনে ভিড় না করতে এবং দ্রুত স্থান ত্যাগ করতে। গেটের সামনে কোনো ধরনের জটলা বা বিশৃঙ্খলা না করার আহ্বান জানানো হয়।

ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ বলছে, পরীক্ষার্থীরা যেন যানজটে না পড়ে সেজন্য আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে।


জানতে চাইলে ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, যে সব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা কেন্দ্রে আসবেন তারা পরীক্ষা কেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষা কেন্দ্রে হেঁটে আসার জন্য বলা হয়েছে। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোন স্থান হতে গাড়িতে উঠার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পরীক্ষার আগে ও পরে যানজটমুক্ত রাখার জন্য সড়কে ট্রাফিকের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টিটি/জেএইচ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow