রাস্তায় দাঁড়িয়ে সবজি কিনছিলেন বৃদ্ধা, ধসে পড়া দেওয়ালে চাপা পড়ে মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় টানা বৃষ্টির মধ্যে রাস্তার পাশের এক দেওয়াল ধসে পড়ে দেলোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার শিকলবাহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহছানিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম কর্ণফুলী উপজেলার মাস্টারহাট এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী। আহতরা হলেন- শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের জামালপাড়া এলাকার বদলা বাপের বাড়ির ছালেহ আহমদের ছেলে সবজি বিক্রেতা মো. রুবেল (৩০), শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের কোদাইল্লা পাড়ার শামসু মেম্বারের বাড়ির মো. নজরুলের ছেলে মিজবাহ (১২) এবং একই এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে মো. সাফাত (৭)। আরও পড়ুনমৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ মেয়রের পদক্ষেপে সকালে নামলো পানি, দুপুরের বৃষ্টিতে ফের জলাবদ্ধতা  প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই দেওয়ালটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঘটনার সময় দেলোয়ারা বেগম ভ্যান থেকে তরকারি কিনছিলেন। হঠাৎ পাশের দেওয়াল ধসে পড়ে তার ওপর। এতে ভ্যানচালক ও পাশে থাকা দুই শিশুও আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম

রাস্তায় দাঁড়িয়ে সবজি কিনছিলেন বৃদ্ধা, ধসে পড়া দেওয়ালে চাপা পড়ে মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় টানা বৃষ্টির মধ্যে রাস্তার পাশের এক দেওয়াল ধসে পড়ে দেলোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার শিকলবাহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহছানিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম কর্ণফুলী উপজেলার মাস্টারহাট এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী।

আহতরা হলেন- শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের জামালপাড়া এলাকার বদলা বাপের বাড়ির ছালেহ আহমদের ছেলে সবজি বিক্রেতা মো. রুবেল (৩০), শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের কোদাইল্লা পাড়ার শামসু মেম্বারের বাড়ির মো. নজরুলের ছেলে মিজবাহ (১২) এবং একই এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে মো. সাফাত (৭)।

আরও পড়ুন
মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ 
মেয়রের পদক্ষেপে সকালে নামলো পানি, দুপুরের বৃষ্টিতে ফের জলাবদ্ধতা 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই দেওয়ালটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঘটনার সময় দেলোয়ারা বেগম ভ্যান থেকে তরকারি কিনছিলেন। হঠাৎ পাশের দেওয়াল ধসে পড়ে তার ওপর। এতে ভ্যানচালক ও পাশে থাকা দুই শিশুও আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ২ নম্বর ওয়ার্ডে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, দেওয়াল ধসে এক নারীর মৃত্যু এবং শিশুসহ তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দেওয়ালের নিচে চাপা পড়া এক বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow