রাহুলের প্রয়াণের এক মাস, সহজ কিভাবে সামলালো পিতৃশোক?

২৯ মার্চ ক্যালেন্ডারের পাতায় স্রেফ একটা তারিখ হতে পারত, কিন্তু টালিউডের জন্য দিনটি বিষাদমাখা এক ক্ষত। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়ার আজ এক মাস পূর্ণ হলো। মাঝের এই ৩০ দিনে ক্যালেন্ডারের পাতা উল্টেছে ঠিকই, কিন্তু থমকে আছে  প্রিয়জনের মন। যে  মানুষের হাসিমুখটা শ্যুটিং ফ্লোর মাতিয়ে রাখত, আজ সেখানে কেবলই শূন্যতা। রাহুলের এই প্রস্থান বিনোদন জগতের অন্দরমহলের অনেক না-বলা ত্রুটি আর অবহেলাকে জনসমক্ষে নিয়ে এলেও, কিভাবে পিতৃ শোক সামলালো রাহুল-প্রিয়াঙ্কা পুত্র সহজ? এবার এ বিষয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাহুলের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। আইনি ভাবেও রাহুলের এই মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য দায়ের হয়েছে মামলা। যদিও এখনও সে ভাবে প্রকাশ্যে আসেনি কিছুই। সন্তানকে হারিয়ে শারীরিক এবংমানসিক ভাবে বিপর্যস্ত রাহুলের মা। এদিকে বিপর্যয় সামলে কাজে ফিরেছেন প্রিয়াঙ্কাও।  কিন্তু কেমন আছে সহজ? ১৩ বছর বয়সে কী ভাবে দুঃসময়ের সঙ্গে মোকাবিলা করল সে? বরাবরই ছেলেকে আগলে রাখেন প্রিয়াঙ্কা। সহজের কথা ভেবেই ভাঙা সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করেছিলেন রাহুল- প্রি

রাহুলের প্রয়াণের এক মাস, সহজ কিভাবে সামলালো পিতৃশোক?
২৯ মার্চ ক্যালেন্ডারের পাতায় স্রেফ একটা তারিখ হতে পারত, কিন্তু টালিউডের জন্য দিনটি বিষাদমাখা এক ক্ষত। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়ার আজ এক মাস পূর্ণ হলো। মাঝের এই ৩০ দিনে ক্যালেন্ডারের পাতা উল্টেছে ঠিকই, কিন্তু থমকে আছে  প্রিয়জনের মন। যে  মানুষের হাসিমুখটা শ্যুটিং ফ্লোর মাতিয়ে রাখত, আজ সেখানে কেবলই শূন্যতা। রাহুলের এই প্রস্থান বিনোদন জগতের অন্দরমহলের অনেক না-বলা ত্রুটি আর অবহেলাকে জনসমক্ষে নিয়ে এলেও, কিভাবে পিতৃ শোক সামলালো রাহুল-প্রিয়াঙ্কা পুত্র সহজ? এবার এ বিষয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাহুলের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। আইনি ভাবেও রাহুলের এই মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য দায়ের হয়েছে মামলা। যদিও এখনও সে ভাবে প্রকাশ্যে আসেনি কিছুই। সন্তানকে হারিয়ে শারীরিক এবংমানসিক ভাবে বিপর্যস্ত রাহুলের মা। এদিকে বিপর্যয় সামলে কাজে ফিরেছেন প্রিয়াঙ্কাও।  কিন্তু কেমন আছে সহজ? ১৩ বছর বয়সে কী ভাবে দুঃসময়ের সঙ্গে মোকাবিলা করল সে? বরাবরই ছেলেকে আগলে রাখেন প্রিয়াঙ্কা। সহজের কথা ভেবেই ভাঙা সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করেছিলেন রাহুল- প্রিয়াঙ্কা। সহজ বয়সের তুলনায় পরিণত। নিজেই বেশ কয়েকবার তার প্রমাণ দিয়েছে সে। তবে পিতৃশোকের অভিঘাত সহ্য করা সহজ নয়। সহজের লড়াইটা কতটা কঠিন ছিল?এবার এ প্রশ্নের উত্তর দিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলেন, 'আমি ঠিক বলতে পারব না। কারণ আমরা সকলেই আলাদা আলাদা ভাবে এই মানসিক লড়াইটা করেছি। নিজেদের মতো করে কোপ-আপ করার চেষ্টা করছি। সহজের সঙ্গে কথা হয়নি। ও কী ভাবে নিজেকে সামলাচ্ছে, জিজ্ঞেস করিনি। কারণ সকলেরই তো স্পেস চাই। সহজের কখনও ইচ্ছা করলে, ও নিজেই বলবে।' উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । পরে সন্ধ্যায় তার মৃত্যুর খবর আসে।   এদিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 'চিরদিনই তুমি যে আমার' ছবির হাত ধরে খ্যাতি পান। পরে সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন। পরবর্তীতে তার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল, প্রিয়াঙ্কা। রাহুল অভিনয় ছাড়া সহজ কথা নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow