রাহুলের মৃত্যুতে কেন নিজের ওপর ক্ষুব্ধ পাওলি দাম!

কয়েক দিন আগেই শুটিংয়ের সময় সমুদ্রসৈকতে পানিতে ডুবে মৃত্যু হয় টালিউড অভিনেতা রাহুলের। তার মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি ক্রমশ রহস্য বাড়ছে। পাশাপাশি এখনো শোকাবহ ইন্ডাস্ট্রি। তার মৃত্যু শুধু ইন্ডাস্ট্রিতেই শূন্যতা তৈরি করেনি বরং সহকর্মী ও ভক্তদের হৃদয়েও তৈরি করেছে ক্ষত। এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় প্রায় প্রতিদিনই প্রতিক্রিয়া জানাচ্ছেন অভিনয়শিল্পীরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন টলিউড তারকা পাওলি দাম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই অভিনেত্রী সরাসরি জানান এই ঘটনা শুধু দুঃখজনক নয় বরং অত্যন্ত কুৎসিত বাস্তবতার প্রতিফলন। এই অভিনেত্রীর ভাষ্যমতে বিষয়টি নিয়ে নিজের ওপরও রাগ হচ্ছে তার। কেননা ইন্ডাস্ট্রির একজন দায়িত্বশীল সদস্য হিসেবে হয়তো আরও আগে থেকেই এসব সমস্যা নিয়ে সরব হওয়া উচিত ছিল। আসলে আমরা সত্য বলতে ভয় পাই কেন বা কেন এমন পরিবেশ তৈরি হয়নি যেখানে খোলামেলা সমস্যার কথা বলা যাবে সেই প্রশ্ন তোলেন তিনি। পাওলি দাম বলেন এই ঘটনা কেউ ইচ্ছাকৃতভাবে ঘটায়নি এরপরও দায় এড়ানো যায় না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে এ জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। স্পষ্টভাবে এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে তিনি আরও বলেন পুর

রাহুলের মৃত্যুতে কেন নিজের ওপর ক্ষুব্ধ পাওলি দাম!

কয়েক দিন আগেই শুটিংয়ের সময় সমুদ্রসৈকতে পানিতে ডুবে মৃত্যু হয় টালিউড অভিনেতা রাহুলের। তার মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি ক্রমশ রহস্য বাড়ছে। পাশাপাশি এখনো শোকাবহ ইন্ডাস্ট্রি। তার মৃত্যু শুধু ইন্ডাস্ট্রিতেই শূন্যতা তৈরি করেনি বরং সহকর্মী ও ভক্তদের হৃদয়েও তৈরি করেছে ক্ষত।

এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় প্রায় প্রতিদিনই প্রতিক্রিয়া জানাচ্ছেন অভিনয়শিল্পীরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন টলিউড তারকা পাওলি দাম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই অভিনেত্রী সরাসরি জানান এই ঘটনা শুধু দুঃখজনক নয় বরং অত্যন্ত কুৎসিত বাস্তবতার প্রতিফলন।

এই অভিনেত্রীর ভাষ্যমতে বিষয়টি নিয়ে নিজের ওপরও রাগ হচ্ছে তার। কেননা ইন্ডাস্ট্রির একজন দায়িত্বশীল সদস্য হিসেবে হয়তো আরও আগে থেকেই এসব সমস্যা নিয়ে সরব হওয়া উচিত ছিল। আসলে আমরা সত্য বলতে ভয় পাই কেন বা কেন এমন পরিবেশ তৈরি হয়নি যেখানে খোলামেলা সমস্যার কথা বলা যাবে সেই প্রশ্ন তোলেন তিনি।

পাওলি দাম বলেন এই ঘটনা কেউ ইচ্ছাকৃতভাবে ঘটায়নি এরপরও দায় এড়ানো যায় না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে এ জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। স্পষ্টভাবে এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে তিনি আরও বলেন পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

এই অভিনেত্রী অধিকতর গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলেন। তিনি জানান এত বড় ইন্ডাস্ট্রি হওয়ার পরও প্রয়োজনীয় নিরাপত্তা ও সুবিধার অভাব রয়েছে যা খুবই লজ্জার। শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনই ব্যবস্থা গ্রহণের প্রয়োজন বলে মনে করেন তিনি।

নিজেদের পেশার ঝুঁকির গভীরতাও জানান এই তারকা। শুটিংয়ের প্রয়োজনে তাদের কখনো পানিতে কখনো জঙ্গলে আবার কখনো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়। এসব মুহূর্তে যেন জীবন বাজি রেখে কাজ করেন তারা কিন্তু ঝুঁকির তুলনায় নিরাপত্তা ব্যবস্থার যথেষ্ট ঘাটতি রয়েছে।

পাওলি দাম জানান রাহুলের অকালমৃত্যু যেন নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেবল প্রতিভা নয় একজন শিল্পীর নিরাপত্তা ও মর্যাদাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর ইন্ডাস্ট্রি কতটা সচেতন হয় এবং বাস্তবিক অর্থে পরিবর্তন ঘটায় সেটিই এখন দেখার বিষয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow