রায়ে সন্তুষ্ট, দ্রুত ফাঁসি কার্যকর চান শিশুটির প্রতিবেশী

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগীর প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু। তিনি বলেন, রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি। অবিলম্বে দুজনেরই ফাঁসি কার্যকর করতে হবে। এ ধরনের নৃশংস ঘটনায় মৃত্যুদণ্ড অনিবার্য ছিল। জাকিরুল এই মামলার অন্যতম সাক্ষীও। নির্মমতার শিকার শিশুটির বাসার সামনে কথা হয় জাকিরুলের সঙ্গে। জাকিরুল জাগো নিউজকে বলেন, শিশু বাচ্চাটির ওপর যে ধরনের জুলুম করা হয়েছে, অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এর আগে রোববার (৭ জুন) বেলা পৌনে ১২টার দিকে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। মাত্র ১৭ দিনের বিচারিক কার্যক্রম শেষে বহুল আলোচিত এ মামলার রায় দেওয়া হলো। এসএম/ইএ

রায়ে সন্তুষ্ট, দ্রুত ফাঁসি কার্যকর চান শিশুটির প্রতিবেশী

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগীর প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু।

তিনি বলেন, রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি। অবিলম্বে দুজনেরই ফাঁসি কার্যকর করতে হবে। এ ধরনের নৃশংস ঘটনায় মৃত্যুদণ্ড অনিবার্য ছিল।

জাকিরুল এই মামলার অন্যতম সাক্ষীও। নির্মমতার শিকার শিশুটির বাসার সামনে কথা হয় জাকিরুলের সঙ্গে। জাকিরুল জাগো নিউজকে বলেন, শিশু বাচ্চাটির ওপর যে ধরনের জুলুম করা হয়েছে, অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।

এর আগে রোববার (৭ জুন) বেলা পৌনে ১২টার দিকে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

মাত্র ১৭ দিনের বিচারিক কার্যক্রম শেষে বহুল আলোচিত এ মামলার রায় দেওয়া হলো।

এসএম/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow