রিমান্ড শেষে জেল হাজতে সাবেক সেনাসদস্য হাফিজুর

তিন দিনের রিমান্ড শেষে বহুল আলোচিত কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করা হয়। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও বলেন, অন্যকোনো অভিযুক্তের গ্রেপ্তারের বিষয়ে নতুন কোনো তথ্য নেই। ডিএনএ ক্রস ম্যাচিং প্রক্রিয়া চলছে। ডিএনএ চূড়ান্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। এর আগে বুধবার কুমিল্লার একটি আদালত ডিএনএ নমুনা ক্রস ম্যাচিংয়ের জন্য সন্দেহভাজন তিনজনের মধ্যে অন্যতম ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড মন্জুর করেন। আদালতের পরিদর্শক মামুনুর রশিদ জানান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow