রিয়াল মাদ্রিদে ফিরছেন মরিনিও

প্রথম দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার ১৩ বছর পর আবারও ফিরছেন হোসে মরিনিও। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দুই বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন এই পর্তুগিজ কোচ।  স্কাই স্পোর্টসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। ক্লাব সূত্রে জানা গেছে, রোববার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। এরপর আগামী সপ্তাহে মাদ্রিদে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। সবশেষ মৌসুমে পর্তুগিজ ক্লাব বেনফিকার দায়িত্বে ছিলেন মরিনহো। শনিবার (১৬ মে) এস্তোরিল প্রাইয়াকে ৩-১ গোলে হারিয়ে লিগ শেষ করে বেনফিকা। তথ্য অনুযায়ী, বেনফিকা থেকে নিজের চারজন কোচিং স্টাফকেও সঙ্গে নিয়ে মাদ্রিদে যোগ দেবেন মরিনিও।

রিয়াল মাদ্রিদে ফিরছেন মরিনিও

প্রথম দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার ১৩ বছর পর আবারও ফিরছেন হোসে মরিনিও। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দুই বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন এই পর্তুগিজ কোচ। 

স্কাই স্পোর্টসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

ক্লাব সূত্রে জানা গেছে, রোববার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। এরপর আগামী সপ্তাহে মাদ্রিদে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

সবশেষ মৌসুমে পর্তুগিজ ক্লাব বেনফিকার দায়িত্বে ছিলেন মরিনহো। শনিবার (১৬ মে) এস্তোরিল প্রাইয়াকে ৩-১ গোলে হারিয়ে লিগ শেষ করে বেনফিকা।

তথ্য অনুযায়ী, বেনফিকা থেকে নিজের চারজন কোচিং স্টাফকেও সঙ্গে নিয়ে মাদ্রিদে যোগ দেবেন মরিনিও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow