রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন না মরিনহো

স্বঘোষিত ‘দ্য স্পেশাল ওয়ান’ কোচ হোসে মরিনহো আবারও ফিরছেন রিয়াল মাদ্রিদের কোচ হয়ে! এমন গুঞ্জন এখন ইউরোপিয়ান ফুটবলে। শোনা যাচ্ছে, আগামী বিশ্বকাপের পরই পূনরায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে পারেন তিনি; কিন্তু এই গুঞ্জনে চুপ থাকারই নীতি অবলম্বন করেছেন মরিনহো। মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পর্তুগিজ ক্লাব বেনফিকার বর্তমান কোচ হোসে মরিনহো। এ সময় তাকে জিজ্ঞেস করা হয়, আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া নিয়ে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার কোনো কথা হয়েছে কি না? তবে এ প্রশ্নের জবাবে সম্পূর্ণ নীরব থাকেন ৬৩ বছর বয়সী এই কোচ। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বর্তমান কোচ আলভারো আরবেলোয় মৌসুম শেষে দায়িত্ব ছাড়লে তার উত্তরসূরি হিসেবে মরিনহোকেই সবচেয়ে বেশি পছন্দ প্রেসিডেন্ট পেরেজের। যদিও মরিনহোর সঙ্গে বেনফিকার চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। সম্প্রতি মরিনহো নিজেও জানিয়েছেন, তিনি এই গ্রীষ্মের পরও বেনফিকায় থাকতে চান। তবে একই সঙ্গে এটাও বলেছেন, ‘মৌসুম শেষ হলে আমাদের হাতে ১০ দিন সময় থাকবে সিদ্ধান্ত নেওয়ার জন্য- আমরা একসঙ্গে থাকব, নাকি আলাদা হয়ে যাব।’ এদিকে মরিনহোকে বেনফিকাতেই

রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন না মরিনহো

স্বঘোষিত ‘দ্য স্পেশাল ওয়ান’ কোচ হোসে মরিনহো আবারও ফিরছেন রিয়াল মাদ্রিদের কোচ হয়ে! এমন গুঞ্জন এখন ইউরোপিয়ান ফুটবলে। শোনা যাচ্ছে, আগামী বিশ্বকাপের পরই পূনরায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে পারেন তিনি; কিন্তু এই গুঞ্জনে চুপ থাকারই নীতি অবলম্বন করেছেন মরিনহো।

মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পর্তুগিজ ক্লাব বেনফিকার বর্তমান কোচ হোসে মরিনহো। এ সময় তাকে জিজ্ঞেস করা হয়, আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া নিয়ে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার কোনো কথা হয়েছে কি না? তবে এ প্রশ্নের জবাবে সম্পূর্ণ নীরব থাকেন ৬৩ বছর বয়সী এই কোচ।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বর্তমান কোচ আলভারো আরবেলোয় মৌসুম শেষে দায়িত্ব ছাড়লে তার উত্তরসূরি হিসেবে মরিনহোকেই সবচেয়ে বেশি পছন্দ প্রেসিডেন্ট পেরেজের। যদিও মরিনহোর সঙ্গে বেনফিকার চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত।

সম্প্রতি মরিনহো নিজেও জানিয়েছেন, তিনি এই গ্রীষ্মের পরও বেনফিকায় থাকতে চান। তবে একই সঙ্গে এটাও বলেছেন, ‘মৌসুম শেষ হলে আমাদের হাতে ১০ দিন সময় থাকবে সিদ্ধান্ত নেওয়ার জন্য- আমরা একসঙ্গে থাকব, নাকি আলাদা হয়ে যাব।’

এদিকে মরিনহোকে বেনফিকাতেই রাখতে চান দলের মিডফিল্ডার রিচার্ড রিওস। স্প্যানিশ দৈনিক দিয়ারিও এএসকে দেওয়া সাক্ষাৎকারে কলম্বিয়ান এই ফুটবলার বলেন, ‘সত্যি বলতে আমি জানি না। তবে আমার দিক থেকে বললে, আমি আশা করি না তিনি মাদ্রিদে ফিরবেন। আমি চাই তিনি আমার সঙ্গেই থাকুন।’

রিওস আরও বলেন, ‘প্রতিদিনই আমি তার কাছ থেকে নতুন কিছু শিখছি। তার ব্যক্তিত্ব অসাধারণ, আর তিনি খেলোয়াড়দের এমনভাবে অনুপ্রাণিত করেন যা অন্য কেউ পারে না। তার ক্যারিয়ার অবিশ্বাস্য। এত বছর ধরে কোচিং করছেন, সবকিছু জিতেছেন; কিন্তু এখনও তার জয়ের ক্ষুধা কমেনি। একজন খেলোয়াড় হিসেবে এটা আমাকে আরও বড় কিছু করতে অনুপ্রাণিত করে।’

মরিনহো ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন। তার অধীনে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা। ২০১৩ সালে মাদ্রিদ ছাড়ার পর দীর্ঘ ২১ বছর বিদেশে কোচিং করিয়ে গত সেপ্টেম্বরে আবার পর্তুগালে ফিরে বেনফিকার দায়িত্ব নেন তিনি।

বর্তমানে পর্তুগিজ লিগায় তিন ম্যাচ বাকি থাকতে বেনফিকা একমাত্র অপরাজিত দল। তবে তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে, শীর্ষে থাকা এফসি পোর্তোর চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow