রুটিন মিশনে হঠাৎ বিধ্বস্ত কাতারের সামরিক হেলিকপ্টার
রুটিন মিশন চলাকালীন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে কাতারের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার আঞ্চলিক জলসীমায় বিধ্বস্ত হয়েছে।
রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদুলো এজেন্সি
বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি ‘রুটিন ডিউটি’ পালন করার সময় কারিগরি সমস্যার সম্মুখীন হয়ে সাগরে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই নিখোঁজ ক্রু সদস্য এবং যাত্রীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কোস্টগার্ড ও নৌবাহিনী।
প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করা হলেও দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। তবে এটি কোনো শত্রুভাবাপন্ন দেশের হামলা বা নাশকতামূলক কর্মকাণ্ডের ফলাফল নয় বলে ইঙ্গিত দিয়েছে কাতার কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতার বারবার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম বৃহত্তম এলএনজি উৎপাদন কেন্দ্র 'রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি' এবং রাজধান
রুটিন মিশন চলাকালীন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে কাতারের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার আঞ্চলিক জলসীমায় বিধ্বস্ত হয়েছে।
রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদুলো এজেন্সি
বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি ‘রুটিন ডিউটি’ পালন করার সময় কারিগরি সমস্যার সম্মুখীন হয়ে সাগরে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই নিখোঁজ ক্রু সদস্য এবং যাত্রীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কোস্টগার্ড ও নৌবাহিনী।
প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করা হলেও দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। তবে এটি কোনো শত্রুভাবাপন্ন দেশের হামলা বা নাশকতামূলক কর্মকাণ্ডের ফলাফল নয় বলে ইঙ্গিত দিয়েছে কাতার কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতার বারবার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম বৃহত্তম এলএনজি উৎপাদন কেন্দ্র 'রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি' এবং রাজধানী দোহার অদূরে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ইরান একাধিকবার হামলা চালিয়েছে।
যদিও আল-উদেইদ ঘাঁটিতে ছোড়া বেশিরভাগ মিসাইল ও ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়েছে, তবুও চলমান এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই কাতারের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।