রুদ্ধশ্বাস টি-টোয়েন্টিতে ৩ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
বৃষ্টির দিনে কার্টেল ওভারের ম্যাচে ছেলেদের মতো হারলো বাংলাদেশের মেয়েরাও। তবে মেয়েরা এত সহজে হাল ছাড়েনি, লড়াই হয়েছে রুদ্ধশ্বাস। সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই লড়াইয়ে বাংলাদেশ নারী দলকে ৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে তারা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিণত হয়েছিল ৯ ওভারের লড়াইয়ে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৮৭ রান তোলে শ্রীলঙ্কার মেয়েরা। অধিনায়ক চামারি আতাপাত্তু ২৭ বলে খেলেন ৪১ রানের ইনিংস। বাংলাদেশের সুলতানা খাতুন মাত্র ৮ রান খরচ করে নেন ৩টি উইকেট। জবাবে শেষ ওভারে ১৪ রান দরকার ছিল বাংলাদেশের। শেষ বলে সমীকরণ দাঁড়ায় জিততে হলে ৫ রান, টাই করতে বাউন্ডারি। ওই বল থেকে মাত্র ১ রান নিতে পেরেছেন স্বাগতিক দলের শারমিন সুলতানা। ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। হারা ম্যাচে জোয়াইরিয়া ফেরদৌস ১১ বলে ১৫, সোবহানা মোস্তারি ১৫ বলে ২১ আর নিগার সুলতানা করেন ৯ বলে ১৩ রান। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। এমএমআর
বৃষ্টির দিনে কার্টেল ওভারের ম্যাচে ছেলেদের মতো হারলো বাংলাদেশের মেয়েরাও। তবে মেয়েরা এত সহজে হাল ছাড়েনি, লড়াই হয়েছে রুদ্ধশ্বাস।
সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই লড়াইয়ে বাংলাদেশ নারী দলকে ৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে তারা।
বৃষ্টির কারণে ম্যাচটি পরিণত হয়েছিল ৯ ওভারের লড়াইয়ে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৮৭ রান তোলে শ্রীলঙ্কার মেয়েরা। অধিনায়ক চামারি আতাপাত্তু ২৭ বলে খেলেন ৪১ রানের ইনিংস।
বাংলাদেশের সুলতানা খাতুন মাত্র ৮ রান খরচ করে নেন ৩টি উইকেট।
জবাবে শেষ ওভারে ১৪ রান দরকার ছিল বাংলাদেশের। শেষ বলে সমীকরণ দাঁড়ায় জিততে হলে ৫ রান, টাই করতে বাউন্ডারি। ওই বল থেকে মাত্র ১ রান নিতে পেরেছেন স্বাগতিক দলের শারমিন সুলতানা। ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।
হারা ম্যাচে জোয়াইরিয়া ফেরদৌস ১১ বলে ১৫, সোবহানা মোস্তারি ১৫ বলে ২১ আর নিগার সুলতানা করেন ৯ বলে ১৩ রান। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।
এমএমআর
What's Your Reaction?