রুয়েটের স্টুডেন্ট ইনোভেশন হাব পরিদর্শন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, স্টার্টআপ ব্যবসায় উদ্যোক্তাদের এখন শুধু ওয়েব পেজ নির্ভরশীল না থেকে মোবাইল অ্যাপ উপযোগী হয়ে উঠতে হবে। অন্যথায় প্রতিযোগিতার এই বাজারে পিছিয়ে পড়তে হবে। অনুষ্ঠানে রুয়েট, রাবি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তৈরি স্টার্টআপগুলো নিয়ে তরুণ উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।  তিনি বলেন, আইসিটি সেক্টরে গত ১৭ বছরে ৬০ বিলিয়ন খরচ হয়েছে কিন্তু তার ফলাফল আশানুরূপ না, বেশিরভাগ অর্থ অপচয় হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ৮০% মানুষের কাছে হাইস্পিড ব্রডব্যান্ড ডাটা পৌঁছাতে সরকার কাজ করছে বলে অনুষ্ঠানে তিনি জানান।  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আয়োজিত এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট অ্যান্ড স্টার্টআপ ডায়ালগ সেশনে প্রধান অতিথির বক্তব্যে উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রুয়েটের স্টুডেন্ট ইনোভেশন হাবে উদ্যোক্তা শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়। এই ইনোভেশন হাবের সঙ্গে প্রায় আড়াইশো উদ্যোক্তা সম্পৃক্ত রয়েছেন।   এর আ

রুয়েটের স্টুডেন্ট ইনোভেশন হাব পরিদর্শন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, স্টার্টআপ ব্যবসায় উদ্যোক্তাদের এখন শুধু ওয়েব পেজ নির্ভরশীল না থেকে মোবাইল অ্যাপ উপযোগী হয়ে উঠতে হবে। অন্যথায় প্রতিযোগিতার এই বাজারে পিছিয়ে পড়তে হবে। অনুষ্ঠানে রুয়েট, রাবি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তৈরি স্টার্টআপগুলো নিয়ে তরুণ উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 

তিনি বলেন, আইসিটি সেক্টরে গত ১৭ বছরে ৬০ বিলিয়ন খরচ হয়েছে কিন্তু তার ফলাফল আশানুরূপ না, বেশিরভাগ অর্থ অপচয় হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ৮০% মানুষের কাছে হাইস্পিড ব্রডব্যান্ড ডাটা পৌঁছাতে সরকার কাজ করছে বলে অনুষ্ঠানে তিনি জানান। 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আয়োজিত এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট অ্যান্ড স্টার্টআপ ডায়ালগ সেশনে প্রধান অতিথির বক্তব্যে উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রুয়েটের স্টুডেন্ট ইনোভেশন হাবে উদ্যোক্তা শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়। এই ইনোভেশন হাবের সঙ্গে প্রায় আড়াইশো উদ্যোক্তা সম্পৃক্ত রয়েছেন।  

এর আগে বিকেল পাঁচটায় উপদেষ্টা রুয়েটে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারসহ রুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এর পরে উপদেষ্টা স্টুডেন্ট ইনোভেশন হাব পরিদর্শন করেন। সেশন চলাকালে উপদেষ্টা প্রত্যেক উদ্যোক্তাদের সাথে তাদের প্রকল্প নিয়ে কথা বলেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি প্রযুক্তি সেক্টরে রুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সমুহের  বাংলাদেশ সরকারের সাথে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকো সিস্টেম ডেভেলপমেন্টের প্রজেক্ট ডাইরেক্টর মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারসহ উদ্যোক্তা ও শিক্ষকবৃন্দ।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow