রুশ তেল কিনে যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্কের মুখে ৫ দেশ

  ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতা শীর্ষ পাঁচ দেশের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (৭ জুলাই) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে নামকরণ করা বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়েছে। গত ১১ জুলাই মৃত্যুবরণ করেন লিন্ডসে গ্রাহাম। পাঁচ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য শক্ত অবস্থান নিয়েছিলেন তিনি। আরও পড়ুন ৮০ দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের সিনেটে পাসের পর বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) পাঠানো হবে। আগামী ৩১ আগস্টে অধিবেশন শুরু হলে সেটি ফের উত্থাপন করা হবে। দুই দলের যৌথ সমর্থনে তৈরি বিশেষ এই বিল মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। ভারত-চীন ছাড়াও এই শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের তালিকায় রয়েছে আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া। আরও পড়ুন বৈশ্বিক শুল্ক ১০ থেক

রুশ তেল কিনে যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্কের মুখে ৫ দেশ

 

ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতা শীর্ষ পাঁচ দেশের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (৭ জুলাই) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।

প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে নামকরণ করা বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়েছে। গত ১১ জুলাই মৃত্যুবরণ করেন লিন্ডসে গ্রাহাম। পাঁচ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য শক্ত অবস্থান নিয়েছিলেন তিনি।

সিনেটে পাসের পর বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) পাঠানো হবে। আগামী ৩১ আগস্টে অধিবেশন শুরু হলে সেটি ফের উত্থাপন করা হবে।

দুই দলের যৌথ সমর্থনে তৈরি বিশেষ এই বিল মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে। ভারত-চীন ছাড়াও এই শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের তালিকায় রয়েছে আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া।

রাশিয়া থেকে ১৫ শতাংশের কম গ্যাস আমদানি এবং আরও কমাতে সচেষ্ট দেশগুলো এই বিলের শুল্ক থেকে ছাড় পাবে বলে জানা গেছে।

শুল্কের পাশাপাশি নতুন এই বিলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, শীর্ষ রুশ নেতা ও সামরিক কর্মকর্তা এবং দেশটির আর্থিক ও জ্বালানি খাতের ওপরও সরাসরি নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে।

তবে, জাতীয় স্বার্থ বিবেচনায় হোয়াইট হাউজকে যে কোনো নিষেধাজ্ঞা মওকুফের ক্ষমতাও দেওয়া হয়েছে এই বিলে।

এছাড়া, ১৯৯৬ সালের ‘ইরান নিষেধাজ্ঞা আইন’ নামে একটি আইন করা হয়েছিল। রাশিয়ার পাশাপাশি ইরানের ওপর চাপ বাড়াতে আইনটির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর বিধানও যুক্ত করা হয়েছে।

সূত্র: এনডিটিভি
আরএমএইচ/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow