রূপগঞ্জে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রূপগঞ্জে অব্যাহত উন্নয়নের অংশ হিসেবে তারাব পৌরসভার ৪টি পৃথক স্থানে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও জনদুর্ভোগ নিরসনে এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।  উদ্বোধনকালে এমপি দিপু ভূঁইয়া বলেন, রূপগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের দৈনন্দিন ভোগান্তি কমিয়ে আনা এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও ভাঙাচোরা রাস্তার কারণে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। নতুন এসব রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকাবাসী আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমে আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুল  এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় স্থ

রূপগঞ্জে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রূপগঞ্জে অব্যাহত উন্নয়নের অংশ হিসেবে তারাব পৌরসভার ৪টি পৃথক স্থানে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও জনদুর্ভোগ নিরসনে এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি। 

উদ্বোধনকালে এমপি দিপু ভূঁইয়া বলেন, রূপগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের দৈনন্দিন ভোগান্তি কমিয়ে আনা এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও ভাঙাচোরা রাস্তার কারণে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। নতুন এসব রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকাবাসী আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুল  এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় জনগণ উন্নয়নমূলক এসব কাজের জন্য এমপি দিপু ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রূপগঞ্জের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

স্থানীয়দের মতে, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের ফলে রূপগঞ্জে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় তারাব পৌরসভার এসব রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow