রূপপুর প্রকল্পে যুক্ত হলো উন্নত ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’ সিস্টেম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) স্থাপন করা হয়েছে। অত্যাধুনিক এ ব্যবস্থাটি রাশিয়া প্রথমবারের মতো নিজ দেশের বাইরে বাস্তবায়ন করেছে। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ ও কার্যকর পরিচালনার জন্য বিশ্বমানের প্রযুক্তি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান স্মার্ট অ্যাসিস্ট্যান্ট সিস্টেম স্থাপনের খবর নিশ্চিত করেছেন। রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইএসএস প্ল্যান্ট অপারেটরদের জন্য একটি ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে কাজ করে, যা হাজার হাজার অপারেশনাল প্যারামিটারের রিয়েল-টাইম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম। এই সিস্টেম তথ্যের ভিজ্যুয়ালাইজেশন উন্নত, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা এবং অপারেশনাল দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে সাহায্য করে। অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেমটি কর্মীদেরকে রিয়েল টাইমে পাওয়ার ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানান রাসু’র সিইও আন্দ্রেই বুটকো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন

রূপপুর প্রকল্পে যুক্ত হলো উন্নত ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’ সিস্টেম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) স্থাপন করা হয়েছে। অত্যাধুনিক এ ব্যবস্থাটি রাশিয়া প্রথমবারের মতো নিজ দেশের বাইরে বাস্তবায়ন করেছে। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ ও কার্যকর পরিচালনার জন্য বিশ্বমানের প্রযুক্তি।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান স্মার্ট অ্যাসিস্ট্যান্ট সিস্টেম স্থাপনের খবর নিশ্চিত করেছেন।

রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইএসএস প্ল্যান্ট অপারেটরদের জন্য একটি ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে কাজ করে, যা হাজার হাজার অপারেশনাল প্যারামিটারের রিয়েল-টাইম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম। এই সিস্টেম তথ্যের ভিজ্যুয়ালাইজেশন উন্নত, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা এবং অপারেশনাল দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে সাহায্য করে।

অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেমটি কর্মীদেরকে রিয়েল টাইমে পাওয়ার ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানান রাসু’র সিইও আন্দ্রেই বুটকো।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য এই উদ্যোগটির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি যুগান্তকারী প্রকল্প। আধুনিক রিয়্যাক্টর প্রযুক্তির পাশাপাশি ওআইএসএসের মতো উন্নত ডিজিটাল সমাধানের সংযোজন একটি শক্তিশালী পরিচালন সংস্কৃতি প্রতিষ্ঠায় এবং প্ল্যান্ট কর্মীদের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে। সিস্টেমটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপারেটরদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক সরঞ্জাম হিসেবে কাজ করবে। ’

ওআইএসএস সর্বপ্রথম রাশিয়ার নোভোভোরোনেঝ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল। দেশটির অন্যতম উন্নত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুর্স্ক এনপিপি-২-এ এটি চালু করা হয়েছে।

প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার নকশা করা দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর রয়েছে, যেগুলোর সম্মিলিত ক্ষমতা দুই হাজার ৪০০ মেগাওয়াট। তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর প্রযুক্তি সব আধুনিক আন্তর্জাতিক সুরক্ষা মান পূরণ করে। এটি এরইমধ্যে রাশিয়া ও বেলারুশে সফলভাবে পরিচালিত হচ্ছে। রোসাটম মিশর, হাঙ্গেরি, তুরস্ক, চীন এবং কাজাখস্তানেও অনুরূপ প্রকল্প বাস্তবায়ন করছে।

শেখ মহসীন/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow