রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টের সই, সেই প্রিসাইডিং অফিসারকে অপসারণ

‎ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে। তিনি ভোট শুরুর আগেই ভোটের রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টের সই নেওয়ার ঘটনায় অভিযুক্ত। ‎জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্রে নতুন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।‎‎নতুন প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামসুজ্জামান খান। ‎এর আগে, ওই কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর এজেন্টদের সই করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম। উদ্ধার রেজাল্ট শিটের মধ্যে ১৬টিতে সলিমুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ধানের শীষের পোলিং এজেন্ট ও ৭টি রেজাল্ট শিটে দাঁড়িপাল্লার পোলিং এজেন্টের সই ছিল। পরে জব্দকৃত রেজাল্ট শিট ছিঁড়ে নষ্ট করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা। ‎এদিকে, ওই ঘটনার পর এরই মধ্যে কেন্দ্রটি পরিদর্শন করেছেন প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। ‎জ

রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টের সই, সেই প্রিসাইডিং অফিসারকে অপসারণ

‎ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে। তিনি ভোট শুরুর আগেই ভোটের রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টের সই নেওয়ার ঘটনায় অভিযুক্ত।

‎জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্রে নতুন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

‎নতুন প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শামসুজ্জামান খান।

‎এর আগে, ওই কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর এজেন্টদের সই করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম। উদ্ধার রেজাল্ট শিটের মধ্যে ১৬টিতে সলিমুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ধানের শীষের পোলিং এজেন্ট ও ৭টি রেজাল্ট শিটে দাঁড়িপাল্লার পোলিং এজেন্টের সই ছিল। পরে জব্দকৃত রেজাল্ট শিট ছিঁড়ে নষ্ট করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।

‎এদিকে, ওই ঘটনার পর এরই মধ্যে কেন্দ্রটি পরিদর্শন করেছেন প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

‎জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সকল ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরপেক্ষতার সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে।

এম শাহজাহান/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow