রেললাইন চুরির সময় ৩ যুবক গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের আবাসিক কোয়ার্টারের আউট হাউসের ছাদ ভেঙে রেললাইন চুরির সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাহেবপাড়া এল-২১৮ নম্বর রেলওয়ে বাংলোর আউট হাউসে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, পার্বতীপুর সাহেবপাড়া মহল্লার মিনহাজুল হকের দুই ছেলে মো. মেহেদী হাসান (২২) ও মো. অমিত হাসান (২০) এবং শহিদুল ইসলামের ছেলে মো. স্বাধীন ইসলাম (১৯)। রেলওয়ে পুলিশ জানায়, গভীর রাতে আউট হাউসের ছাদ ভেঙে আনুমানিক ১০ ফুট দীর্ঘ একটি রেললাইন চুরির চেষ্টা করছিল একদল যুবক। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় আরও ৪-৫ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত রেললাইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ার্কার্স) মো. রাজা আলী শেখ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গতকাল বুধবার দুপুরে আসামিদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ

রেললাইন চুরির সময় ৩ যুবক গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের আবাসিক কোয়ার্টারের আউট হাউসের ছাদ ভেঙে রেললাইন চুরির সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাহেবপাড়া এল-২১৮ নম্বর রেলওয়ে বাংলোর আউট হাউসে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পার্বতীপুর সাহেবপাড়া মহল্লার মিনহাজুল হকের দুই ছেলে মো. মেহেদী হাসান (২২) ও মো. অমিত হাসান (২০) এবং শহিদুল ইসলামের ছেলে মো. স্বাধীন ইসলাম (১৯)।

রেলওয়ে পুলিশ জানায়, গভীর রাতে আউট হাউসের ছাদ ভেঙে আনুমানিক ১০ ফুট দীর্ঘ একটি রেললাইন চুরির চেষ্টা করছিল একদল যুবক। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় আরও ৪-৫ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত রেললাইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

এ ঘটনায় বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ার্কার্স) মো. রাজা আলী শেখ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গতকাল বুধবার দুপুরে আসামিদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী জানান, রাষ্ট্রীয় সম্পদ চুরির খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন-২০১৬ এর ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে পার্বতীপুর আরএনবি ইন্সপেক্টর মো. আহসান হাবীবকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow