রেললাইনে সেলফি, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লার লালমাইতে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা দুধবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহি উদ্দিন পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা যায়, সকালে অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি উদ্দিন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি রেললাইনে দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি ‘ইসলামি শান্তি’ নামের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, শুভ সকাল।’ এর কিছুক্ষণের মধ্যেই ঢাকাগামী একটি ট্রেন চলে এলে সরে যাওয়ার আগেই তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেনটি সকাল সাড়ে ৭টায় লাকসাম স্টেশন অতিক্রম করে। সম্ভবত সেই ট্রেনে কাটা পড়ে বাগমারা বাজারে মহি উদ্দিন নিহত হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছ

রেললাইনে সেলফি, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লার লালমাইতে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা দুধবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহি উদ্দিন পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা যায়, সকালে অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি উদ্দিন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি রেললাইনে দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি ‘ইসলামি শান্তি’ নামের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, শুভ সকাল।’ এর কিছুক্ষণের মধ্যেই ঢাকাগামী একটি ট্রেন চলে এলে সরে যাওয়ার আগেই তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেনটি সকাল সাড়ে ৭টায় লাকসাম স্টেশন অতিক্রম করে। সম্ভবত সেই ট্রেনে কাটা পড়ে বাগমারা বাজারে মহি উদ্দিন নিহত হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow