রেললাইনে হাঁটছিলেন যুবক, প্রাণ গেলো ট্রেনে কাটা পড়ে
ময়মনসিংহের ত্রিশালে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক প্রাণ হারিয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফাতেমানগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. রাসেল (৪০)। তিনি কুমিল্লা সদর উপজেলার আশ্রাফপুর গ্রামের আ. জলিলের ছেলে। তিনি ভবঘুরে ছিলেন বলে ধারণা করছে পুলিশ। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, সন্ধ্যায় ফাতেমানগর রেলস্টেশনে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন রাসেল। এসময় ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন আসছে দেখে তিনি লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পা পিছলে পড়ে যান এবং ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আকতার হোসেন বলেন, ‘রাসেল ভবঘুরে ছিলেন বলে ধারণা করছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এমডিকেএম/একিউএফ
ময়মনসিংহের ত্রিশালে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক প্রাণ হারিয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফাতেমানগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. রাসেল (৪০)। তিনি কুমিল্লা সদর উপজেলার আশ্রাফপুর গ্রামের আ. জলিলের ছেলে। তিনি ভবঘুরে ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, সন্ধ্যায় ফাতেমানগর রেলস্টেশনে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন রাসেল। এসময় ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন আসছে দেখে তিনি লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পা পিছলে পড়ে যান এবং ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আকতার হোসেন বলেন, ‘রাসেল ভবঘুরে ছিলেন বলে ধারণা করছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
এমডিকেএম/একিউএফ
What's Your Reaction?