রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
দিনাজপুরের বিরলে রেললাইনের ধার থেকে বাহিরু দেবশর্মা (৫৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামের রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাহিরু দেবশর্মা একই গ্রামের মৃত ধরণী দেবশর্মার ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাহিরু পেশায় একজন দিনমজুর ছিলেন। গত বুধবার (৮ জুলাই) কাজ শেষে সন্ধ্যায় তিনি বাড়িতে ফেরেন। এরপর রাতের খাওয়া-দাওয়া শেষ করে তিনি পুনরায় বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাদরুনিয়া গ্রামের রেললাইনের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে বাবু দেবশর্মা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। পরে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়
দিনাজপুরের বিরলে রেললাইনের ধার থেকে বাহিরু দেবশর্মা (৫৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামের রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বাহিরু দেবশর্মা একই গ্রামের মৃত ধরণী দেবশর্মার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাহিরু পেশায় একজন দিনমজুর ছিলেন। গত বুধবার (৮ জুলাই) কাজ শেষে সন্ধ্যায় তিনি বাড়িতে ফেরেন। এরপর রাতের খাওয়া-দাওয়া শেষ করে তিনি পুনরায় বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাদরুনিয়া গ্রামের রেললাইনের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে বাবু দেবশর্মা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। পরে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
What's Your Reaction?