রেস্টুরেন্টে গোপন বৈঠক, গ্রেপ্তার ১৪

চট্টগ্রামে গোপন বৈঠক থেকে যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হালিশহর থানা এলাকার নয়াবাজার বিশ্বরোডে একটি রেস্টুরেন্টে এ গোপন বৈঠকের আয়োজন করা হয় বলে জানিয়েছে নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (৩ মে) রাত ৯টার দিকে হালিশহর এলাকার নয়াবাজার বিশ্বরোডে ‘তায়েফ রেস্টুরেন্ট’-এর চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  পুলিশ জানায়, তারা ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে বৈঠকে মিলিত হয়েছিল। পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে মহানগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সাংগঠনিক তৎপরতা বেড়ে যায়। গত ২৫ এপ্রিল পলোগ্রাউন্ড, ওআর নিজাম রোড ও কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথক মিছিলের ঘটনা ঘটে। এর আগেও অনন্যা আবাসিক ও আউটার রিং রোড এলাকায় মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিদেশে অবস্থানরত কিছু নেতার সঙ্গে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা চলছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্র

রেস্টুরেন্টে গোপন বৈঠক, গ্রেপ্তার ১৪
চট্টগ্রামে গোপন বৈঠক থেকে যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হালিশহর থানা এলাকার নয়াবাজার বিশ্বরোডে একটি রেস্টুরেন্টে এ গোপন বৈঠকের আয়োজন করা হয় বলে জানিয়েছে নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (৩ মে) রাত ৯টার দিকে হালিশহর এলাকার নয়াবাজার বিশ্বরোডে ‘তায়েফ রেস্টুরেন্ট’-এর চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  পুলিশ জানায়, তারা ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে বৈঠকে মিলিত হয়েছিল। পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে মহানগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সাংগঠনিক তৎপরতা বেড়ে যায়। গত ২৫ এপ্রিল পলোগ্রাউন্ড, ওআর নিজাম রোড ও কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথক মিছিলের ঘটনা ঘটে। এর আগেও অনন্যা আবাসিক ও আউটার রিং রোড এলাকায় মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিদেশে অবস্থানরত কিছু নেতার সঙ্গে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা চলছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বৈঠকে অংশ নেওয়া ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow