রোহিঙ্গা ক্যাম্পের হালিম বাহিনীর প্রধান গুলিতে নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) ছোড়া গুলিতে আরেক রোহিঙ্গা গ্রুপ প্রধান (হালিম বাহিনী) কেফায়েত উল্লাহ হালিম নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার পর উখিয়ার নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কেফায়েত উল্লাহ হালিম উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে। গুলিবিদ্ধরা হলেন একই ক্যাম্পের মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন। সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট (বালুখালী) থেকে কেফায়েত উল্লাহ হালিমসহ মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ মোটরসাইকেলে করে নিজ নিজ শেডে ফিরছিরেন। পথে ক্যাম্প-৮/ইস্টের এ/৩২ পয়েন্ট এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে আরসা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার সংবাদ পাওয়া মাত্র নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাস

রোহিঙ্গা ক্যাম্পের হালিম বাহিনীর প্রধান গুলিতে নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) ছোড়া গুলিতে আরেক রোহিঙ্গা গ্রুপ প্রধান (হালিম বাহিনী) কেফায়েত উল্লাহ হালিম নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার পর উখিয়ার নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কেফায়েত উল্লাহ হালিম উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে। গুলিবিদ্ধরা হলেন একই ক্যাম্পের মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন।

সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট (বালুখালী) থেকে কেফায়েত উল্লাহ হালিমসহ মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ মোটরসাইকেলে করে নিজ নিজ শেডে ফিরছিরেন। পথে ক্যাম্প-৮/ইস্টের এ/৩২ পয়েন্ট এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে আরসা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনার সংবাদ পাওয়া মাত্র নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে পাঠান।

এসময় কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে রেফার করেন। পরে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেফায়েত উল্লাহ হালিম মারা যান।

জাহাঙ্গীর আলম/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow