রোজা ২৯টি হলে কি সওয়াব কমে যায়
রমজান মাস মুসলমানদের জন্য ইবাদত, রহমত ও মাগফিরাতের এক বিশেষ সময়। ব্যবসায়ে যেমন নির্দিষ্ট সময়ে বিশেষ অফার দেওয়া হয়, তেমনি রমজান মাসও মুমিনদের জন্য অফারের মতো—এ মাসে একটি ভালো কাজের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। এ মাসে গুনাহ মাফের সুযোগ তৈরি হয়, শয়তানকে শিকলবন্দী করা হয় এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়। তাই এই সময়কে সঠিকভাবে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা রমজানকে দিয়েছেন আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং ইবাদতের মৌসুম হিসেবে। এ মাসের প্রতিটি দিন ও রাত বরকতপূর্ণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং যার প্রতিদান তিনি নিজেই প্রদান করবেন। চাঁদের উপর নির্ভর করে আরবি মাস কখনো ২৯ দিনে, আবার কখনো ৩০ দিনে পূর্ণ হয়। তাই অনেকের মনে প্রশ্ন আসে—রমজান যদি ২৯ দিনে শেষ হয়, তাহলে কি সওয়াব কমে যায়? ইসলামি শরিয়তে রোজার সওয়াব সংখ্যার ওপর নির্ভর করে না, বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিষ্ঠার সঙ্গে পালন করা রোজার ওপর নির্ভর করে। অতএব, যদি চাঁদ ২৯ দিনে দেখা যায়, তবে সেটিই পূর্ণ রমজান হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে ২৯টি রোজা রাখলেই পূর্ণ মাসের সওয়াব পাওয়া
রমজান মাস মুসলমানদের জন্য ইবাদত, রহমত ও মাগফিরাতের এক বিশেষ সময়। ব্যবসায়ে যেমন নির্দিষ্ট সময়ে বিশেষ অফার দেওয়া হয়, তেমনি রমজান মাসও মুমিনদের জন্য অফারের মতো—এ মাসে একটি ভালো কাজের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়।
এ মাসে গুনাহ মাফের সুযোগ তৈরি হয়, শয়তানকে শিকলবন্দী করা হয় এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়। তাই এই সময়কে সঠিকভাবে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ।
আল্লাহ তাআলা রমজানকে দিয়েছেন আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং ইবাদতের মৌসুম হিসেবে। এ মাসের প্রতিটি দিন ও রাত বরকতপূর্ণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং যার প্রতিদান তিনি নিজেই প্রদান করবেন।
চাঁদের উপর নির্ভর করে আরবি মাস কখনো ২৯ দিনে, আবার কখনো ৩০ দিনে পূর্ণ হয়। তাই অনেকের মনে প্রশ্ন আসে—রমজান যদি ২৯ দিনে শেষ হয়, তাহলে কি সওয়াব কমে যায়?
ইসলামি শরিয়তে রোজার সওয়াব সংখ্যার ওপর নির্ভর করে না, বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিষ্ঠার সঙ্গে পালন করা রোজার ওপর নির্ভর করে।
অতএব, যদি চাঁদ ২৯ দিনে দেখা যায়, তবে সেটিই পূর্ণ রমজান হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে ২৯টি রোজা রাখলেই পূর্ণ মাসের সওয়াব পাওয়া যাবে। এতে সওয়াব কম হওয়ার কোনো সুযোগ নেই।
What's Your Reaction?