রোনালদো-জর্জিনা ভেবে অন্য বর-কনের বিয়েতে তুলকালাম, আসল ঘটনা কী?

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছিল পর্তুগালের মাদেইরা দ্বীপ। ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন প্রায় ২ হাজার ভক্ত। সবার ধারণা, প্রিয় ফুটবল তারকা রোনালদোই বুঝি জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের ভুল ভাঙে। ক্যাথেড্রালে বিয়ে করতে আসা জুটি যে রোনালদো-জর্জিনা নন, বরং মাদেইরারই পর্তুগিজ দম্পতি ফাবিও রামোস ও ফাতিমা নিকোল কুনহা তেইশেইরা। তারা বর্তমানে ফ্রান্সে বসবাস করেন। রোনালদোর বিয়ের গুঞ্জন এতটাই ছড়িয়ে পড়েছিল যে, অনেক ভক্ত বিশ্বাস করতে শুরু করেছিলেন-১৫ শতকের ঐতিহাসিক এই ক্যাথেড্রালটি নাকি রোনালদো ও জর্জিনা গোপন নামে বুক করেছেন। ফলে বিয়ের পোশাকে ক্যাথেড্রালে প্রবেশের সময় ফাতিমাকে ঘিরে ধরেন উৎসুক মানুষ। রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি পরেও সেখানে হাজির হয়েছিলেন অনেকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভিড় ঠেলে কোনোমতে ভেতরে ঢুকতে হয় নববধূকে। এ সময় অতিথিদের কেউ কেউ চিৎকার করে বলতে থাকেন, ‘এটা জর্জিনা নন!’ অনেকে আবার মোবাইল ফোনে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। মজার

রোনালদো-জর্জিনা ভেবে অন্য বর-কনের বিয়েতে তুলকালাম, আসল ঘটনা কী?

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছিল পর্তুগালের মাদেইরা দ্বীপ। ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন প্রায় ২ হাজার ভক্ত। সবার ধারণা, প্রিয় ফুটবল তারকা রোনালদোই বুঝি জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন।

কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের ভুল ভাঙে। ক্যাথেড্রালে বিয়ে করতে আসা জুটি যে রোনালদো-জর্জিনা নন, বরং মাদেইরারই পর্তুগিজ দম্পতি ফাবিও রামোস ও ফাতিমা নিকোল কুনহা তেইশেইরা। তারা বর্তমানে ফ্রান্সে বসবাস করেন।

রোনালদোর বিয়ের গুঞ্জন এতটাই ছড়িয়ে পড়েছিল যে, অনেক ভক্ত বিশ্বাস করতে শুরু করেছিলেন-১৫ শতকের ঐতিহাসিক এই ক্যাথেড্রালটি নাকি রোনালদো ও জর্জিনা গোপন নামে বুক করেছেন।

ফলে বিয়ের পোশাকে ক্যাথেড্রালে প্রবেশের সময় ফাতিমাকে ঘিরে ধরেন উৎসুক মানুষ। রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি পরেও সেখানে হাজির হয়েছিলেন অনেকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভিড় ঠেলে কোনোমতে ভেতরে ঢুকতে হয় নববধূকে।

এ সময় অতিথিদের কেউ কেউ চিৎকার করে বলতে থাকেন, ‘এটা জর্জিনা নন!’ অনেকে আবার মোবাইল ফোনে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।

মজার বিষয়, সেই ভিডিও রোনালদোর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পৌঁছে যায়। বিষয়টি দেখে পর্তুগিজ তারকা একাধিক হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

একজন অতিথি পরিস্থিতি বর্ণনা করে বলেন, ‘এটা অবিশ্বাস্য। সবাই কেন ফাবিওকে ক্রিশ্চিয়ানো রোনালদো ভাবছে? কনেরও খুব খারাপ লাগছিল। তার চিন্তা হচ্ছিল, এই হইচইয়ে তার বিয়ের দিনটি নষ্ট হয়ে যাবে।’

jagonews

তবে রোনালদোর বিয়ের গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেওয়া যায়নি। কারণ একই সময়ে তার বোন কাতিয়া আভেইরো মাদেইরায় পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি এটিকে একটি ‘পার্টি’ হিসেবে উল্লেখ করেন। মাকে মারিয়া দোলোরেসের সঙ্গে একটি হোটেল রুমেও দেখা যায় তাকে। এতে নতুন করে জল্পনা শুরু হয়-তাহলে কি সত্যিই রোনালদোর বিয়ের আয়োজন চলছে?

এর মধ্যে মাদেইরার পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলের কর্মীদের বরাত দিয়ে জানা যায়, রোনালদো নাকি হোটেলের বিলাসবহুল ‘দ্য রিজার্ভ’ অংশের ওপরের দুই তলা বুক করেছেন। ফলে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।

তবে ফুনশাল ক্যাথেড্রালের প্যারিশ পুরোহিত ফাদার মার্কোস গনসালভেস স্পষ্ট করে দেন, সেদিন সেখানে রোনালদোর কোনো বিয়ে ছিল না। তিনি বলেন, ‘আজ এখানে এটাই একমাত্র বিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে আমার কোনো বুকিং নেই।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, রোনালদো ও জর্জিনা ১ আগস্ট পর্তুগালের ঐতিহাসিক কুইন্তা দা রেগালেইরা প্রাসাদে বিয়ে করতে পারেন। পরে একটি ভুয়া বিয়ের আমন্ত্রণপত্র পর্তুগিজ টেলিভিশনে ছড়িয়ে পড়লে সেই গুঞ্জনও দ্রুত মিথ্যা প্রমাণিত হয়। এমনকি ওই তারিখেও পর্যটকদের জন্য স্থাপনাটি খোলা থাকার তথ্য সামনে আসে।

২০১৬ সালে পরিচয়ের পর গত বছরের আগস্টে বাগদান হয় রোনালদো ও জর্জিনার। রোনালদো এর আগে জানিয়েছিলেন, বিশ্বকাপের পর বিয়ে করবেন।

এদিকে নতুন মৌসুম শুরুর আগে সৌদি আরবের ক্লাব আল-নাসরে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন রোনালদো। তাই মাদেইরায় তার বিয়ের গুঞ্জন নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও, শেষ পর্যন্ত ঐতিহাসিক ক্যাথেড্রালে বিয়ে হয়েছে সম্পূর্ণ অন্য এক জুটির-আর রোনালদোর সঙ্গে ভুল করে বরকে মিলিয়ে ফেলায় সেই বিয়েটিই হয়ে গেল সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত ঘটনায়।

এমএমআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow