রোনালদো জানতেন স্পেন অনায়াসেই জিতবে

বিশ্বকাপের ফাইনালে অভাবনীয় দলগত পারফরম্যান্স দেখিয়ে ইউরোপিয়ান জায়ান্ট স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। স্পেনের এই অনায়াস জয়ের বিষয়ে আগেই ধারণা করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত এই ব্রাজিলিয়ান সব সময় স্পেন জাতীয় দলের সামর্থ্য ও খেলার দর্শনের ভূয়সী প্রশংসা করেন। ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে ইএসপিএন ব্রাজিলের সঙ্গে আলাপচারিতার সময় রোনালদো স্পেনকে নিয়ে জোরালো ভবিষ্যদ্বাণী করেন। আর তার সেই ধারণা খুব সহজেই মাঠে প্রমাণ করে ইয়ামাল-রদ্রিরা। কোনোরকম সুযোগ না দিয়েই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা মাথায় তুলে ধরেন জাভি-ইনিয়েস্তার উত্তরসূরিরা। ফাইনালের আগে রোনালদো বলেন, ‘আমি জানি স্পেন জিতবে—এবং অনায়াসেই জিতবে। স্পেনের পরিকল্পিত ফুটবল বরাবরই উপভোগ্য।’ এর আগে তিনি বিশ্বকাপ জয়ীর সম্ভাব্য তালিকায় সবার ওপরে রাখেন স্পেন ও ফ্রান্সকে। দ্য বিজনেস স্ট্যাডার্ডসহ বিভিন্ন গণমাধ্যমের বরাতে ফাইনাল নিয়ে রোনালদোর এই মন্তব্যের বিষয়ে জানা যায়।  ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার মন্তব্য করেছিলেন, লুইস দে লা ফুয়েন্তের স্পেন বেশ সহজেই শি

রোনালদো জানতেন স্পেন অনায়াসেই জিতবে
বিশ্বকাপের ফাইনালে অভাবনীয় দলগত পারফরম্যান্স দেখিয়ে ইউরোপিয়ান জায়ান্ট স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। স্পেনের এই অনায়াস জয়ের বিষয়ে আগেই ধারণা করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত এই ব্রাজিলিয়ান সব সময় স্পেন জাতীয় দলের সামর্থ্য ও খেলার দর্শনের ভূয়সী প্রশংসা করেন। ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে ইএসপিএন ব্রাজিলের সঙ্গে আলাপচারিতার সময় রোনালদো স্পেনকে নিয়ে জোরালো ভবিষ্যদ্বাণী করেন। আর তার সেই ধারণা খুব সহজেই মাঠে প্রমাণ করে ইয়ামাল-রদ্রিরা। কোনোরকম সুযোগ না দিয়েই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা মাথায় তুলে ধরেন জাভি-ইনিয়েস্তার উত্তরসূরিরা। ফাইনালের আগে রোনালদো বলেন, ‘আমি জানি স্পেন জিতবে—এবং অনায়াসেই জিতবে। স্পেনের পরিকল্পিত ফুটবল বরাবরই উপভোগ্য।’ এর আগে তিনি বিশ্বকাপ জয়ীর সম্ভাব্য তালিকায় সবার ওপরে রাখেন স্পেন ও ফ্রান্সকে। দ্য বিজনেস স্ট্যাডার্ডসহ বিভিন্ন গণমাধ্যমের বরাতে ফাইনাল নিয়ে রোনালদোর এই মন্তব্যের বিষয়ে জানা যায়।  ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার মন্তব্য করেছিলেন, লুইস দে লা ফুয়েন্তের স্পেন বেশ সহজেই শিরোপা জিততে যাচ্ছে। স্পেনের সাম্প্রতিক সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি তাদের নিজস্ব ফুটবল সংস্কৃতি ও ডিএনএর অংশ বলে মনে করেন বিশ্বকাপে ১৫ গোল করা রোনালদো। ইয়োহান ক্রুয়েফ ও পেপ গার্দিওলার দর্শনের একটি বড় প্রভাব স্পেনের ফুটবলে রয়েছে বলে তিনি জানান। রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক-নিউজার্সিতে ফাইনালের পুরোটা সময় স্পেনের দাপট ছিল স্পষ্ট। বিপরীতে আর্জেন্টিনার খেলোয়াড়রা যেন নিজেদের হারিয়ে মাঠেই ধুঁকছিলেন। নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনা একটি শটও নিতে পারেনি। এমনকি ১২০ মিনিট পরও লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি আলবিসিলেস্তারা। গোটা ম্যাচে স্পেনের ২০ শটের বিপরীতে আর্জেন্টিনার ছিল মাত্র দুটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow