‘রোনালদোর জন্য সাজানো বিশ্বকাপ’ বিতর্কে সমালোচকরা

ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে রেফারিং, ভিএআর সিদ্ধান্ত এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক অভিযোগ তুলেছেন, বিশ্বকাপে পর্তুগাল ও রোনালদোকে এগিয়ে দিতেই ম্যাচটি প্রভাবিত করা হয়েছে। টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে আগে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর রোনালদোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরে ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি পায় পর্তুগাল, সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচের যোগ করা সময়ে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। আরও পড়ুন বিশ্বকাপ ফুটবল / শেষ মুহূর্তের নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল নাটকীয়তা অবশ্য তখনও শেষ হয়নি। শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া বল জালে পাঠালেও ভিএআরের সহায়তায় অফসাইডের সিদ্ধান্ত আসে। ফলে ২-১ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল, আর বিদায় নিতে হয় ক্রোয়েশিয়াকে। ম্যাচের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বহু ফুটবলভক্ত। কারও দাবি, পুরো টুর্নামেন্টই রোনালদোকে সুবিধা দেওয়ার জন্য

‘রোনালদোর জন্য সাজানো বিশ্বকাপ’ বিতর্কে সমালোচকরা

ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে রেফারিং, ভিএআর সিদ্ধান্ত এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক অভিযোগ তুলেছেন, বিশ্বকাপে পর্তুগাল ও রোনালদোকে এগিয়ে দিতেই ম্যাচটি প্রভাবিত করা হয়েছে।

টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে আগে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর রোনালদোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরে ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি পায় পর্তুগাল, সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচের যোগ করা সময়ে গনসালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল।

নাটকীয়তা অবশ্য তখনও শেষ হয়নি। শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া বল জালে পাঠালেও ভিএআরের সহায়তায় অফসাইডের সিদ্ধান্ত আসে। ফলে ২-১ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল, আর বিদায় নিতে হয় ক্রোয়েশিয়াকে।

ম্যাচের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বহু ফুটবলভক্ত। কারও দাবি, পুরো টুর্নামেন্টই রোনালদোকে সুবিধা দেওয়ার জন্য পরিচালিত হচ্ছে। আবার কেউ প্রশ্ন তুলেছেন পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘এই বিশ্বকাপ রোনালদোর জন্য সাজানো।’ আরেকজনের মন্তব্য, ‘ক্রোয়েশিয়ার সঙ্গে অন্যায় হয়েছে।’

বিশেষ করে শেষ মুহূর্তে বাতিল হওয়া গোল নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে। অনেকের দাবি, ভিএআরের সিদ্ধান্ত স্পষ্ট ছিল না এবং সেটিই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে।

অন্যদিকে, পর্তুগালের সমর্থকদের মতে, ম্যাচে নেওয়া দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই ছিল ফুটবল আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাদের দাবি, ভিএআর নিয়ম মেনেই কাজ করেছে এবং পর্তুগালের জয় প্রাপ্য।

এই জয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে পর্তুগাল। আগামী ৬ জুলাই ডালাসে নকআউট পর্বে স্পেনের মুখোমুখি হবে রোনালদোর দল।

এসকেডি/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow