রোনালদোর সঙ্গে সাক্ষাৎ, আবেগি হামেস জানালেন পুরোনো বন্ধুত্বের গল্প

মিয়ামির তীব্র গরম থেকে শুরু করে মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদো ও হামেস রদ্রিগেজের আন্তরিক মুহূর্ত- গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পর্তুগাল ও কলম্বিয়ার ম্যাচে নজর কেড়েছে অনেক কিছুই। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল দুই সাবেক সতীর্থের বন্ধুত্বপূর্ণ পূনর্মিলন। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার সময় যে বন্ধুত্বের শুরু হয়েছিল রদ্রিগেজ ও রোনালদোর, এত বছর পরও তা অটুট রয়েছে। একজন এখন সৌদি আরবে খেলছেন। অন্যজন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ক্লাব ফুটবল খেললেও সম্পর্কের উষ্ণতায় কোনো ঘাটতি নেই। ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়ক রোনালদো ও হামেস একে অপরের সঙ্গে দেখা করেন। হামেস হাসিমুখে রোনালদোকে বলেন, ‘হ্যান্ডসাম!’ জবাবে পর্তুগিজ মহাতারকা বলেন, ‘ভাই, কেমন আছ?’ এরপর দুজন আলিঙ্গন করেন, হাসিমুখে কিছুক্ষণ কথা বলেন এবং মাঠে নামার আগে একে অপরকে শুভকামনা জানান। বিরতির সময়ও টানেলের ভেতরে ক্যামেরায় ধরা পড়ে তাদের আরেক দফা কথোপকথন। ম্যাচ শেষে ইএসপিএন-কে দেওয়া সাক্ষাৎকারে হামেস সেই পুনর্মিলনের বিষয়ে বলেন, ‘আমরা কথা বলেছি। রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার সময় থেকেই সে আমার খুব ভালো বন্ধু। সে একজন অসাধারণ মানুষ। আমাদের মধ্যে দার

রোনালদোর সঙ্গে সাক্ষাৎ, আবেগি হামেস জানালেন পুরোনো বন্ধুত্বের গল্প

মিয়ামির তীব্র গরম থেকে শুরু করে মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদো ও হামেস রদ্রিগেজের আন্তরিক মুহূর্ত- গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পর্তুগাল ও কলম্বিয়ার ম্যাচে নজর কেড়েছে অনেক কিছুই। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল দুই সাবেক সতীর্থের বন্ধুত্বপূর্ণ পূনর্মিলন।

২০১৪ সালে রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার সময় যে বন্ধুত্বের শুরু হয়েছিল রদ্রিগেজ ও রোনালদোর, এত বছর পরও তা অটুট রয়েছে। একজন এখন সৌদি আরবে খেলছেন। অন্যজন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ক্লাব ফুটবল খেললেও সম্পর্কের উষ্ণতায় কোনো ঘাটতি নেই।

ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়ক রোনালদো ও হামেস একে অপরের সঙ্গে দেখা করেন। হামেস হাসিমুখে রোনালদোকে বলেন, ‘হ্যান্ডসাম!’ জবাবে পর্তুগিজ মহাতারকা বলেন, ‘ভাই, কেমন আছ?’ এরপর দুজন আলিঙ্গন করেন, হাসিমুখে কিছুক্ষণ কথা বলেন এবং মাঠে নামার আগে একে অপরকে শুভকামনা জানান।

বিরতির সময়ও টানেলের ভেতরে ক্যামেরায় ধরা পড়ে তাদের আরেক দফা কথোপকথন। ম্যাচ শেষে ইএসপিএন-কে দেওয়া সাক্ষাৎকারে হামেস সেই পুনর্মিলনের বিষয়ে বলেন, ‘আমরা কথা বলেছি। রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার সময় থেকেই সে আমার খুব ভালো বন্ধু। সে একজন অসাধারণ মানুষ। আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। আমি প্রায়ই ওর বাড়িতে যেতাম।’

রোনালদোর প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা তুলে ধরে এই কলম্বিয়ান তারকা বলেন, ‘সে একজন অসাধারণ মানুষ এবং সবার জন্য অনুকরণীয়। ৪১ বছর বয়সেও তার শারীরিক গঠন দেখুন, সে যা করছে তা দেখুন। সে সত্যিই একজন অসাধারণ অ্যাথলেট। আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি এবং তার প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে।’

আরএএইচইউএল/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow