রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না।  শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সা‌সেক প্রক‌ল্পের আওতায় ঢাকা-‌সি‌লেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রুপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকার বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এজন্য রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা নারায়ণগঞ্জের ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া উল্লেখিত সময়ে এর আশপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ বন্ধ অথবা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।  গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow