রোববার বিকেলেই শপথ নেবেন বিজয়
তামিলনাড়ুতে জোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আগামীকাল বিকেল সোয়া ৩টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তামিলাগা ভেট্টরি কাজাগম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। শনিবার (৯ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ার পরই সরকার গঠনের পথে অনিশ্চয়তা কাটে বিজয়ের। দুই দলের সমর্থনে বিজয়ের নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর আগে শুক্রবারও গভর্নরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন বিজয়। তবে সে সময় গভর্নর কার্যালয় সূত্রে বলা হয়েছিল, ১১৮ বিধায়কের সমর্থন নিশ্চিত করতে না পারায় তাকে এখনই সরকার গঠনের আমন্ত্রণ জানানো হচ্ছে না। বুধবার ও বৃহস্পতিবারও গভর্নর আরলেকারের সঙ্গে বৈঠক করেছিলেন বিজয়। কিন্তু দুইবারই গভর্নর স্পষ্ট জানান, বিধানসভায় প্রয়োজনীয় সমর্থন প্রমাণ করতে না পারায় তার দাবি গ্রহণ করা যাচ্ছে না। এদিকে, তামিলনাড়ুর আরেক বড় রাজনৈতিক দল এআইএডিএমকেতে বড় ধরনের ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগম দল ভাঙার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি
তামিলনাড়ুতে জোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আগামীকাল বিকেল সোয়া ৩টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তামিলাগা ভেট্টরি কাজাগম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।
শনিবার (৯ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ার পরই সরকার গঠনের পথে অনিশ্চয়তা কাটে বিজয়ের। দুই দলের সমর্থনে বিজয়ের নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
এর আগে শুক্রবারও গভর্নরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন বিজয়। তবে সে সময় গভর্নর কার্যালয় সূত্রে বলা হয়েছিল, ১১৮ বিধায়কের সমর্থন নিশ্চিত করতে না পারায় তাকে এখনই সরকার গঠনের আমন্ত্রণ জানানো হচ্ছে না।
বুধবার ও বৃহস্পতিবারও গভর্নর আরলেকারের সঙ্গে বৈঠক করেছিলেন বিজয়। কিন্তু দুইবারই গভর্নর স্পষ্ট জানান, বিধানসভায় প্রয়োজনীয় সমর্থন প্রমাণ করতে না পারায় তার দাবি গ্রহণ করা যাচ্ছে না।
এদিকে, তামিলনাড়ুর আরেক বড় রাজনৈতিক দল এআইএডিএমকেতে বড় ধরনের ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগম দল ভাঙার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছে একাধিক সূত্র।
জানা গেছে, এআইএডিএমকের ৩০ জনের বেশি বিধায়ক তার পক্ষে অবস্থান নিয়েছেন এবং তাদের একটি অংশ বিজয়ের টিভিকেকে সমর্থন দেওয়ার পক্ষেও ঝুঁকছেন।
শনিবার পুদুচেরির একটি রিসোর্ট থেকে ফিরে চেন্নাইয়ে শানমুগমের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এস পি ভেলুমনি, এম আর বিজয়ভাস্কর, নাথাম বিশ্বনাথন এবং সি বিজয়ভাস্করসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
What's Your Reaction?