রোম থেকে ঢাকার পথে বিমানের ফ্লাইট, দুপুর সাড়ে ১২টায় পৌঁছানোর আশা

কারিগরি ত্রুটি সারিয়ে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বাংলাদেশ সময় আজ (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। রোববার (৯ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোম থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ফ্লাইটের যাত্রা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করে তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। বোসরা ইসলাম বলেন, ‘সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।’ আরও পড়ুন রোমে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি এর আগে রোম থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইটটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজে কারিগরি সমস্যার কারণে সময়সূচিতে পরিবর্তন আসে। এতে রোম বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এমএমএ/এমআরএম

রোম থেকে ঢাকার পথে বিমানের ফ্লাইট, দুপুর সাড়ে ১২টায় পৌঁছানোর আশা

কারিগরি ত্রুটি সারিয়ে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

বাংলাদেশ সময় আজ (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

রোববার (৯ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোম থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ফ্লাইটের যাত্রা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করে তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। বোসরা ইসলাম বলেন, ‘সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।’

এর আগে রোম থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইটটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজে কারিগরি সমস্যার কারণে সময়সূচিতে পরিবর্তন আসে। এতে রোম বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

এমএমএ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow